• facebook
  • twitter
  • youtube
Friday, 26 June, 2026

রামপুরহাটে ইঞ্জিন ভ্যানে ধাক্কা লেগে মৃত ৪, জখম আরও ১১

রামপুরহাট, ৬ ফেব্রুয়ারি: রামপুরহাটে ভয়াবহ পথ দুর্ঘটনা। সাত সকালে এই দুর্ঘটনায় মৃত চার জন। জখম হয়েছেন আরও ১১ জন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের মুনসুবা মোড়ের কাছে। জানা গিয়েছে, আজ ভোরে একটি মোটরচালিত ভ্যানে করে ১৫ জন শ্রমিক ধান পোঁতার কাজে যাচ্ছিলেন। হঠাৎ সেই ভ্যানের সঙ্গে

রামপুরহাটে ইঞ্জিন ভ্যানে ধাক্কা লেগে মৃত ৪, জখম আরও ১১

রামপুরহাট, ৬ ফেব্রুয়ারি: রামপুরহাটে ভয়াবহ পথ দুর্ঘটনা। সাত সকালে এই দুর্ঘটনায় মৃত চার জন। জখম হয়েছেন আরও ১১ জন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের মুনসুবা মোড়ের কাছে।

জানা গিয়েছে, আজ ভোরে একটি মোটরচালিত ভ্যানে করে ১৫ জন শ্রমিক ধান পোঁতার কাজে যাচ্ছিলেন। হঠাৎ সেই ভ্যানের সঙ্গে একটি পিক আপ ভ্যানের ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ভ্যানে থাকা শ্রমিকরা রাস্তায় ছিঁটকে পড়েন। ঘটনাস্থলেই তিন জন মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে আরও একজন মহিলা শ্রমিকের মৃত্যু হয়।

দুর্ঘটনাটি দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গুরুতর জখম আরও ১১ জন রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। কিভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।