দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পঞ্চমী এবং ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে চলবে ২৪৮টি মেট্রো। দশমীতে ১৩২টি মেট্রো চলবে। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত ২৩৪টি মেট্রো চলাচল করবে। তবে প্রতিবারের মতো এবার রাতভর ৫-৬ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।




