• facebook
  • twitter
Thursday, 19 March, 2026

শুটিং করতে গিয়ে গুরুতর আহত সঞ্জয় দত্ত 

মুম্বাই, ১২ এপ্রিল – শুটিং চলাকালীন সেটে আচমকা বিস্ফোরণের জেরে গুরুতর আহত হলেন অভিনেতা সঞ্জয় দত্ত । কন্নড় ছবি ‘কেডি’-র শুটিং  চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। সেটে তখন উপস্থিত ছিলেন এই বলিউড অভিনেতা।  বোমা ফেটে গুরুতর আহত হন তিনি।  বেঙ্গালুরুর কাছে এক  জায়গা য় ছবির শুটিং চলছিল। অভিনেতা সঞ্জয় দত্তর হাতে, কনুইয়ে ও মুখে চোট লাগে

মুম্বাই, ১২ এপ্রিল – শুটিং চলাকালীন সেটে আচমকা বিস্ফোরণের জেরে গুরুতর আহত হলেন অভিনেতা সঞ্জয় দত্ত । কন্নড় ছবি ‘কেডি’-র শুটিং  চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। সেটে তখন উপস্থিত ছিলেন এই বলিউড অভিনেতা।  বোমা ফেটে গুরুতর আহত হন তিনি।  বেঙ্গালুরুর কাছে এক  জায়গা য় ছবির শুটিং চলছিল। অভিনেতা সঞ্জয় দত্তর হাতে, কনুইয়ে ও মুখে চোট লাগে । আপাতত ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে।
কন্নড়-এর পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে কেডি’ ছবি। বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতে শুটিং চলছিল।সেই সময় সেটে হঠাৎই বোমা ফাটে ।  সঞ্জয় দত্ত আহত হওয়ায় বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিং। সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন তিনি । তবে তিনি  সম্পূর্ণভাবে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে ।

কন্নড় ছবি ‘কেডি’-তে খলনায়কের চরিত্রে দেখা  সঞ্জু বাবাকে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ‘মার্টিন’ খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা। প্রায় চার দশক ধরে বলিউডে অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। তবে তাঁর অভিনয় জীবনের দ্বিতীয় ধাপে খল চরিত্রেই বেশি ঝুঁকছেন অভিনেতা। ‘কেডি’ ছবিতেও খলনায়কের ভূমিকাতেও দেখা যেতে চলেছে তাঁকে। খবর, ১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরী হয়েছে ছবির চিত্রনাট্য। কন্নড় ছবির পাশাপাশি ‘লিও’-র মাধ্যমে তামিল ছবির দুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে সঞ্জুবাবার । কাশ্মীরে ইতিমধ্যেই ছবির  শুটিং অনেকটা এগিয়েছে। অ্যাটলির ‘জওয়ান’ ছবিতেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন তিনি। এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এ কাজ করেছেন সঞ্জয় দত্ত।

Advertisement

Advertisement