কলকাতা,৭ এপ্রিল — নতুন বছরের শুরুর দিনে তাপপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।দিনে দিনে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ । বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি। কোনও কোনও জেলায় আরও বেশি !
আবহবিদদের মতে ১৫ই এপ্রিল পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।১০ এপ্রিল পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। শনিবার পর্যন্ত লাগাতার বাড়বে তাপমাত্রার পারদ। চৈত্রের শেষ দিন ও নববর্ষে তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।আবহাওয়াবিদরা বলছেন, শনিবার পর্যন্ত হু হু করে বাড়বে তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি হতে পারে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।





