• facebook
  • twitter
  • youtube
Monday, 3 August, 2026

পার্থর ফলের খরচ আড়াই লক্ষ টাকা

পার্থ চট্টোপাধ্যায়ের ফলের খরচ মাসে আড়াই লক্ষ টাকা! কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে খবর, পার্থবাবু মাসে ফলের জন্য যে টাকা খরচ তা অস্বাভাবিক।

পার্থর ফলের খরচ আড়াই লক্ষ টাকা

পার্থ চট্টোপাধ্যায় (Photo:Kuntal Chakrabarty/IANS)

পার্থ চট্টোপাধ্যায়ের ফলের খরচ মাসে আড়াই লক্ষ টাকা! কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে খবর, পার্থবাবু মাসে ফলের জন্য যে টাকা খরচ তা অস্বাভাবিক।

জানা যাচ্ছে, দৈনিক সাত থেকে আট হাজার টাকার ফল আনতে দিতেন পার্থবাবু। তা আসত নিউ মার্কেট থেকে।

ইডি কর্তাদের প্রশ্ন হচ্ছে, একজন মানুষ নিজে খেয়ে, লোককে খাইয়ে কতটাকার ফল খেতে পারেন?

এমনতো নয় যে পার্থ শুধু ফল খেয়েই দিন কাটান! কেন্দ্রীয় তদন্ত এজেন্সির সন্দেহ, দুর্নীতির টাকা ওই ভাবে সাদা করতেন পার্থ। কম পয়সার ফল কিনে বেশি বিল করাতেন।

জানা যাচ্ছে, পার্থবাবুর বাড়িতে দৈনিক ফল পৌঁছে দেওয়ার বিষয়টি একজনের মারফতই হতো। নিউ মার্কেটের যে যে দোকান থেকে ফল আসত সেই সেই দোকানগুলির মালিকদের এবার ইডি জেরা করতে পারে বলে খবর।