• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

তৃণমূলের হয়ে প্রচারে আসছেন জয়া বচ্চন

এবার তৃণমূলের হয়ে প্রচার করতে মুম্বই থেকে কলকাতায় উড়ে আসছেন 'বাংলার মেয়ে' জয়া বচ্চন। রবিবার সন্ধেবেলাই দমদম বিমানবন্দরে নামছেন বলে খবর।

তৃণমূলের হয়ে প্রচারে আসছেন জয়া বচ্চন

এবার তৃণমূলের হয়ে প্রচার করতে মুম্বই থেকে কলকাতায় উড়ে আসছেন ‘বাংলার মেয়ে’ জয়া বচ্চন। রবিবার সন্ধেবেলাই দমদম বিমানবন্দরে নামছেন বলে খবর।

তৃণমূলের তরফে জানা গেছে, সােমবার সাড়ে তিনটে নাগাদ তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে, এরপর সাড়ে ৫ টায় টালিগঞ্জের হেভিওয়েট তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সমর্থনে রােড শাে করবেন জয়া।

তৃণমূলের তরফে তাঁকে আমন্ত্রণ জানানাে হয়েছে। তাতে সাড়া দিয়েই প্রচারে আসার সিদ্ধান্ত অমিতাভ পত্নী জয়ার। শােনা যাচ্ছে, তিনি ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত কলকাতায় থাকতে পারেন।

প্রসঙ্গত, সমাজবাদী পার্টির সঙ্গে জয়া ভাদুড়ির সম্পর্ক দীর্ঘদিনের। চারবার দলের রাজ্যসভার সাংসদ তিনি। এদিকে, মুলায়ম-অখিলেশের পার্টি এবারের নির্বাচনে তৃণমূলকে নৈতিক সমর্থন দিয়েছে।

এর আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধয়ায়ের সভা চলাকালীন দলের প্রতিনিধি হিসেবে কিরণময় নন্দকে পাঠিয়েছিলেন অখিলেশ। এবার জয়া আসছেন তৃণমূলের হয়ে প্রচারে।