• facebook
  • twitter
  • youtube
Tuesday, 27 October, 2026

রােনাল্ড দল পরিবর্তন করতে পারে: জিদান

ক্রিশ্চিয়ানাে রােনাল্ড রিয়েল মাদ্রিদে আবার আসতে পারেন জুভেন্তাস দল ছেড়ে। সেই গুঞ্জনকে এবার অনেকটাই এগিয়ে রাখলেন কোচ দিনেদিন জিদান।

রােনাল্ড দল পরিবর্তন করতে পারে: জিদান

জিনেদিন জিদান (Photo by Gokhan KILICER / AFP)

একাধিকবার সংবাদ ছড়িয়ে পড়েছিল ক্রিশ্চিয়ানাে রােনাল্ড রিয়েল মাদ্রিদে আবার আসতে পারেন জুভেন্তাস দল ছেড়ে। সেই গুঞ্জনকে এবার অনেকটাই এগিয়ে রাখলেন কোচ দিনেদিন জিদান।

তিনি বলেন, যেভাবে রােনাল্ড জনপ্রিয়তা বেড়ে চলেছে তাতে এই ভাবনাটা খুব একটা অমূলক নয়। তারপরে জুভেন্তাস দলের হয়ে খেলতে নেমে তিনি সাফল্য পাচ্ছেন। এমনকি ক্লাবের কর্মকর্তারাও রােনাল্ডকে নিয়ে বেশ চিন্তায় পড়েছেন। তার প্রধান কারণ অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে রােনাল্ডর জন্য।

সেই অর্থের বিনিময়ে তার খেলা যদি দেখতে না পাওয়া যায় এবং দলের সাফল্যকে তিনি যদি তুলে না আনতে পারেন তাহলে তারকা ফুটবলারের পিছনে দৌড়ে কোন লাভ হবে না। আরও এক বছর দলের সঙ্গে রােনাল্ডর চুক্তি থাকলেও জুভেন্তাসের কর্মকর্তারা বন্ধুত্বপূর্ণ আলােচনার মধ্য দিয়ে তাকে হয়তাে ছুটি দেওয়া হতে পারে তখনই রিয়েল মাদ্রিদের যাওয়ার প্রশ্নটা থাকবে রােনাল্ডর।

কোচ জিদান চেষ্টা করছেন এখন থেকেই রােনাল্ডর সঙ্গে যােগাযােগ রেখে দলে টানতে। যখনই জিদান তার চলে আসার সম্ভাবনাকে প্রকাশ্যে এনেছেন, সেই জন্যই অনেকে আশা করছেন রােনাল্ড দল পরিবর্তন করছেন।