• facebook
  • twitter
  • youtube
Friday, 27 November, 2026

হাইকোর্টের নির্দেশ মেনে হলদিয়া আদালতে আত্মসমর্পণ মিলন প্রধানের

শুক্রবার হলদিয়া আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন নন্দীগ্রামের এই দাপুটে কংগ্রেস নেতা।  তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে আদালত থেকে তিনি সরব হন

হাইকোর্টের নির্দেশ মেনে হলদিয়া আদালতে আত্মসমর্পণ মিলন প্রধানের

Image: IANS

নন্দীগ্রামে উপনির্বাচনের আগে গ্রেপ্তার হওয়া কংগ্রেস নেতা মিলন প্রধান অবশেষে হাইকোর্টের নির্দেশ মেনে আত্মসমর্পণ করলেন। শুক্রবার হলদিয়া আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন নন্দীগ্রামের এই দাপুটে কংগ্রেস নেতা।  তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে আদালত থেকে তিনি সরব হন। এর আগে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। তবে সেই আবেদন মঞ্জুর না করে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।

ঘটনার সূত্রপাত নন্দীগ্রামের উপনির্বাচনের আগে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনের কথা ঘোষণা করার পরই গ্রেপ্তার হন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। ২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময়কার একাধিক ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। খুন, খুনের চেষ্টা, লোকজন নিয়ে জমায়েত এবং লুটপাটের মতো অভিযোগে নন্দীগ্রাম ও খেজুরি থানায় মোট ছ’টি মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। উপনির্বাচনের আগে সেই মামলাগুলির সূত্রেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত তালিকা ৮ ফেব্রুয়ারি

জামিনের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মিলন। ভোটের আগে সব ক’টি মামলাতেই শর্তসাপেক্ষে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় আদালত। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ২৫ নভেম্বর পর্যন্ত জামিন বহাল থাকবে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে আত্মসমর্পণ করতে হবে। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তবে শীর্ষ আদালত হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি। বরং রাজ্যকে ফের হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেয়।

দেখুন: