• facebook
  • twitter
  • youtube
Monday, 23 November, 2026

মানহানি মামলায় ফের বিপাকে ধ্রুব রাঠি, জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি দিল্লির আদালতের

ফের আইনি জটিলতায় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। ২০১৮ সালের একটি মানহানি মামলায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

মানহানি মামলায় ফের বিপাকে ধ্রুব রাঠি, জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি দিল্লির আদালতের

ফের আইনি জটিলতায় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। ২০১৮ সালের একটি মানহানি মামলায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির আদালত। সোমবার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনম রইস খানের আদালত এই নির্দেশ দিয়েছে। আগামী ৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

জানা গিয়েছে, বিকাশ পাণ্ডে নামে এক ব্যক্তির দায়ের করা মানহানির মামলায় এই পরোয়ানা জারি হয়েছে। ২০১৮ সালের মে মাসে একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন ধ্রুব রাঠি। সেখানে তাঁর অভিযোগ ছিল, বিজেপির তথ্যপ্রযুক্তি শাখা বিকাশ পাণ্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। পরবর্তীতে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও ওই ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাগ করে নেন। এরপরই ধ্রুব রাঠি ও অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন বিকাশ পাণ্ডে।

সেই মামলার শুনানিতেই সোমবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করেছে আদালত। উল্লেখ্য, এর আগে একই মামলায় তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি হয়েছিল। গত ১২ অক্টোবর মামলার আগাম শুনানির আর্জি গ্রহণ করে ধ্রুব রাঠির বিরুদ্ধে সমনও জারি করেছিল আদালত।

এ বার জামিন অযোগ্য ওয়ারেন্ট জারির পর মামলাটি নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ৩ ডিসেম্বরের শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, সে দিকেই নজর রয়েছে।