আগামী ৯ ডিসেম্বর বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে ৪০তম সমাবর্তন অনুষ্ঠান। এবারের সমাবর্তনে সাম্মানিক ডি লিট সম্মান দেওয়া হবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। অন্যদিকে, বিজ্ঞান ও গবেষণাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাম্মানিক ডি এসসি পাচ্ছেন বিজ্ঞানী তথা অধ্যাপক জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামী।
আরও পড়ুন: ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট, তিন মামলায় স্বস্তি
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এই তিন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানোর প্রস্তাবে সম্মতি দিয়েছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আর এন রবি। গত ১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে এই মর্মে উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথেক কাছে চিঠি পৌঁছেছে। সমাবর্তন অনুষ্ঠান ঘিরে বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে হবে এবারের সমাবর্তন। সেখানে স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণারত পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে ডিগ্রি ও শংসাপত্র। পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিন বিশিষ্ট ব্যক্তিকে সাম্মানিক ডিগ্রিতে ভূষিত করা হবে।
আরও পড়ুন: মোথাবাড়ি মামলায় এনআইএ দপ্তরে হাজিরা সাবিনা ইয়াসমিনের, সঙ্গে স্বামীও
অভিনয় জগতে দীর্ঘদিনের অবদান এবং বিশেষ কৃতিত্বের জন্য মিঠুন চক্রবর্তীকে ডি লিট উপাধি প্রদান করবে বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য ডি এসসি সম্মান জানানো হবে জি পার্থসারথি ও ভূপেন্দ্রনাথ গোস্বামীকে।
দেখুন:




