• facebook
  • twitter
  • youtube
Monday, 23 November, 2026

গুরু নানক জয়ন্তী উপলক্ষে আজ আর কাল ব্লু লাইনে মিলবে বেশি রাত পর্যন্ত মেট্রো

দু’দিনই শেষ মেট্রোর পর রাত ১০টা ৫০ মিনিটে দমদম ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে একটি করে অতিরিক্ত মেট্রো ছাড়বে

গুরু নানক জয়ন্তী উপলক্ষে আজ আর কাল ব্লু লাইনে মিলবে বেশি রাত পর্যন্ত মেট্রো

Image: IANS

গুরু নানক জয়ন্তী উপলক্ষে মেট্রোর সময়সূচিতে বদল। আজ ও মঙ্গলবার রাতে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে শুধুমাত্র ব্লু লাইনে। দু’দিনই শেষ মেট্রোর পর রাত ১০টা ৫০ মিনিটে দমদম ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে একটি করে অতিরিক্ত মেট্রো ছাড়বে।

সাধারণত ব্লু লাইনে দিনের শেষ মেট্রো ছাড়ে রাত সাড়ে ১০টায়। কিন্তু উৎসবের কথা মাথায় রেখে আজ ও মঙ্গলবার এই সময়সীমা বাড়ানো হচ্ছে। ফলে রাতের দিকে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা পাবেন যাত্রীরা।

উৎসব উপলক্ষে কলকাতা মেট্রোয় বিশেষ পরিষেবা চালানোর নজির আগেও রয়েছে। দুর্গাপুজোর সময়ে ব্লু ও গ্রিন লাইনে সারারাত মেট্রো চালানো হয়েছিল। একইভাবে কালীপুজোতেও যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত পরিষেবা চালু রেখে মেট্রো। এ বার গুরু নানক জয়ন্তী উপলক্ষেও সেই উদ্যোগ নেওয়া হল।

মঙ্গলবার গুরু জয়ন্তীর দিন ব্লু লাইনে মোট ২৫৪টি মেট্রো চলবে। এর মধ্যে আপ ও ডাউন, দুই লাইনেই ১২৭টি করে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রাতের বিশেষ মেট্রোগুলিও এর মধ্যে রয়েছে। তবে দিনের প্রথম মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে।

অন্যদিকে, ওই দিন গ্রিন লাইনে মোট ২১২টি মেট্রো চলবে। আপ ও ডাউন দুই দিকেই ১০৬টি করে মেট্রো পরিষেবা থাকবে। ইয়েলো লাইনে দু’দিকে মিলিয়ে চলবে ৯২টি মেট্রো। তবে পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবার ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক সময়সূচি মেনে চলবে মেট্রো।

দেখুন: