• facebook
  • twitter
  • youtube
Friday, 20 November, 2026

প্রচুর অভিযোগ সত্ত্বেও এএফসি-র বর্ষসেরা সদস্য সংস্থার পুরস্কার পেল এআইএফএফ!

২০২৬ সালের এএফসি বর্ষসেরা সদস্য সংস্থার পুরস্কারে ‘গোল্ড’ ক্যাটেগরিতে সেরার শিরোপা জিতল ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা। বৃহস্পতিবার ব্যাংককে আয়োজিত এএফসি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়

প্রচুর অভিযোগ সত্ত্বেও এএফসি-র বর্ষসেরা সদস্য সংস্থার পুরস্কার পেল এআইএফএফ!

Image: X

ভারতীয় ফুটবলের প্রশাসনিক কাজকর্ম নিয়ে যখন একের পর এক প্রশ্ন উঠছে, তখনই এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মঞ্চে স্বীকৃতি পেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, এআইএফএফ। ২০২৬ সালের এএফসি বর্ষসেরা সদস্য সংস্থার পুরস্কারে ‘গোল্ড’ ক্যাটেগরিতে সেরার শিরোপা জিতল ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা। বৃহস্পতিবার ব্যাংককে আয়োজিত এএফসি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়।

এ বার এই বিভাগে মনোনয়ন পেয়েছিল তিনটি সংস্থা—ভারত, হংকং ফুটবল অ্যাসোসিয়েশন এবং মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের পিছনে ফেলে এই সম্মান জিতে নিল এআইএফএফ। এশীয় ফুটবলে সদস্য সংস্থাগুলির প্রশাসনিক দক্ষতা, ফুটবলের উন্নয়নে উদ্যোগ এবং বিভিন্ন স্তরে খেলার প্রসারে অবদানের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন: ঘরের মাঠে ফিরছে ইস্টবেঙ্গল, বিপক্ষে দুরন্ত ছন্দে থাকা দিল্লি, হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া হাবাসের দল

এআইএফএফের জন্য এ বারের এএফসি অ্যাওয়ার্ডসে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়নের জন্য ‘সিলভার’ বিভাগেও মনোনয়ন পেয়েছিল ভারত। ওই বিভাগে বাংলাদেশের ফুটবল ফেডারেশন এবং গুয়াম ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল ভারতের।

এএফসি-র এই পুরস্কারগুলি শুধু মাঠের ফলের উপর নির্ভর করে না। কোচিং ও রেফারিং সংক্রান্ত প্রশিক্ষণ, বয়সভিত্তিক ফুটবলের প্রসার, মহিলা ফুটবলের উন্নয়ন, ঘরোয়া প্রতিযোগিতার আয়োজন এবং সামাজিক দায়বদ্ধতার মতো বিষয়ও বিবেচনায় রাখা হয়। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় জাতীয় ও ক্লাব দলের পারফরম্যান্স এবং এএফসি-র টুর্নামেন্ট আয়োজনের দক্ষতাও মূল্যায়নের অংশ।

আরও পড়ুন: ফিফার মসনদে সভাপতি ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী এক ফরাসি ও এক জাপানি, কারা তাঁরা?

ভারতীয় ফুটবলের সাম্প্রতিক প্রশাসনিক সংকট, আইএসএল নিয়ে অনিশ্চয়তা এবং জাতীয় দলের ফিফা ক্রমতালিকায় অবনমন নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন এআইএফএফের এই পুরস্কার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এক দিকে প্রাক্তন ফুটবলারদের একাংশ ফেডারেশনের নেতৃত্ব ও কাজকর্ম নিয়ে সরব, অন্য দিকে এএফসি-র মঞ্চে মিলল স্বীকৃতি। এই দুই বিপরীত ছবিই কি এখন এশিয়ান ফুটবলে প্রশাসনিক স্তরের বাস্তব ছবি ফুটিয়ে তুলছে?

দেখুন: