• facebook
  • twitter
  • youtube
Wednesday, 18 November, 2026

অভিযোগ মেটাতে ২০ নভেম্বর কলকাতায় বিশেষ শিবির

বিমা গ্রাহকদের বিভিন্ন অভিযোগ ও বিবাদের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আগামী ২০ নভেম্বর কলকাতায় বিশেষ শিবিরের আয়োজন

অভিযোগ মেটাতে ২০ নভেম্বর কলকাতায় বিশেষ শিবির

প্রতীকী চিত্র

বিমা গ্রাহকদের বিভিন্ন অভিযোগ ও বিবাদের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আগামী ২০ নভেম্বর কলকাতায় বিশেষ শিবিরের আয়োজন করছে চোলা এমএস জেনারেল ইনশিওরেন্স। বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই-এর উদ্যোগে নভেম্বর মাসজুড়ে দেশজুড়ে পালিত হচ্ছে ‘গ্রিভ্যান্স রেজলিউশন মান্থ’। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিমা সংস্থা হিসেবে চোলা এমএস জেনারেল ইনশিওরেন্স জেনারেল ইনশিওরেন্স কাউন্সিলের হয়ে এই শিবিরের আয়োজন করবে।
২০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিউ টাউনের ইকোস্পেস বিজনেস পার্কের আলটেয়ার হাউস, আইএইচসিএল সিলেকশনস-এ এই শিবির চলবে। পশ্চিমবঙ্গের সাধারণ বিমা, জীবন বিমা এবং স্বতন্ত্র স্বাস্থ্য বিমা সংস্থার সমস্ত গ্রাহক এই শিবিরে অংশ নিতে পারবেন। সেখানে গ্রাহকরা তাঁদের অভিযোগ জানাতে, প্রয়োজনীয় পরামর্শ পেতে এবং দীর্ঘদিন ধরে অমীমাংসিত সমস্যার নিষ্পত্তির জন্য আবেদন করতে পারবেন।
এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হল বিমা সংক্রান্ত অভিযোগ জানানোর বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে গ্রাহকদের সচেতন করা। বিশেষ করে বিমা ন্যায়পাল ব্যবস্থার মাধ্যমে কীভাবে অভিযোগের নিষ্পত্তি সম্ভব, সে বিষয়েও গ্রাহকদের জানানো হবে। সংস্থার মতে, সময়মতো অভিযোগের নিষ্পত্তি হলে গ্রাহকদের হয়রানি কমবে এবং দীর্ঘদিনের বিবাদ ও আইনি লড়াইয়ের খরচও এড়ানো সম্ভব হবে।
আইআরডিএআই-এর এই উদ্যোগে দেশের ১৬টি শহরে অভিযোগ নিষ্পত্তি শিবিরের আয়োজন করা হচ্ছে। এর মধ্যে আটটি শিবির পরিচালনা করছে জেনারেল ইনশিওরেন্স কাউন্সিল এবং বাকি আটটি লাইফ ইনশিওরেন্স কাউন্সিল।
উল্লেখ্য, মুরুগাপ্পা গোষ্ঠী এবং জাপানের মিৎসুই সুমিতোমো ইনশিওরেন্সের যৌথ উদ্যোগে ২০০২ সালে চোলা এমএস জেনারেল ইনশিওরেন্সের পথচলা শুরু হয়। বর্তমানে দেশের ৬৬০টিরও বেশি জায়গায় সংস্থার পরিষেবা রয়েছে। ৪.৬ কোটি গ্রাহক, ১৫,৫০০-র বেশি
গ্যারাজ এবং ১২,০০০-এর বেশি হাসপাতালের নেটওয়ার্ক রয়েছে তাদের।