• facebook
  • twitter
  • youtube
Sunday, 15 November, 2026

‘সাগর সুরক্ষা ২০২৬’-এর আয়োজন করছে কোস্ট গার্ড, উদ্বোধনে মন্ত্রী বিশাল লামা

এই সম্মেলনের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা। এই সম্মেলনে দেশের নানা

‘সাগর সুরক্ষা ২০২৬’-এর আয়োজন করছে কোস্ট গার্ড, উদ্বোধনে মন্ত্রী বিশাল লামা

Indian Coast guard Photo-ANI

ভারতের সামুদ্রিক সীমান্ত এবং উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থাকে ব্যাপক মজবুত করতে হবে। শক্তিশালী করতে হবে উপকূল সীমান্তও। তাই কলকাতায় আগামী ১৬ ও ১৭ নভেম্বর দু’দিনের জাতীয় স্তরের উপকূলের নিরাপত্তা সম্মেলন ‘সাগর সুরক্ষা ২০২৬’-এর আয়োজন করতে চলেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ইন্ডিয়ান কোস্ট গার্ড)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে সীমান্ত ব্যবস্থা বিভাগের সহযোগিতায় এই জাতীয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এমনিতেই সীমান্তে নানা ছলে-বলে-কৌশলে অনুপ্রবেশ করার চেষ্টা করছে বাংলাদেশিরা। পাকিস্তানের পক্ষ থেকেও নানা ষড়যন্ত্র করা হচ্ছে ভারতে প্রবেশ করার জন্য। তাই সাগর সুরক্ষা সম্মেলন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

‘উপকূলীয় নিরাপত্তায় সমন্বিত দৃষ্টিভঙ্গি এবং নানা অংশীদারের অংশগ্রহণ ও উপকূলবর্তী জনসাধারণের সম্পৃক্ততা জোরদার করা’ এই ভাবনাকে সামনে রেখেই আয়োজিত হচ্ছে দু’দিনের এই জাতীয় সম্মেলন। দেশের উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত, সমন্বিত এবং শক্তিশালী করে তোলার প্রতিফলনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মনে রাখা দরকার, জলপথে ভারতের উপর নানা সময়ে আক্রমণ করা হয়েছে। তাই আগাম প্রস্তুত থাকা থেকে শুরু করে আক্রমণ ঠেকানো নিয়ে নানা বিষয় উঠে আসবে এখানে।

এই সম্মেলনের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা। এই সম্মেলনে দেশের নানা উপকূলবর্তী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষ অফিসারদের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রক, তিন বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং সংশ্লিষ্ট সামুদ্রিক নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে এখনকার সময়ের নানা পরিচালনাগত চ্যালেঞ্জ, গুরুত্বপূর্ণ দুর্বলতা এবং ক্রমবর্ধমান নতুন ধরনের বিপদের মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পশ্চিমবঙ্গের উপকূলের নিরাপত্তা নিয়ে যেমন আলোচনা হবে তেমন দেশের অন্যান্য উপকূলে কেমন নিরাপত্তা ব্যবস্থা রাখা দরকার সেটাও এখানে তুলে ধরা হবে।

তাছাড়া ‘সাগর সুরক্ষা ২০২৬’ দেশের উপকূলীয় এবং সামুদ্রিক স্বার্থের বিরুদ্ধে উদ্ভূত নানা বিপদের মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়, সফল পরিচালনা পদ্ধতি তুলে ধরা এবং নানা সংস্থার মধ্যে সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মঞ্চ হিসেবে কাজ করবে। এই সম্মেলনের আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করার মতো নীতিগত সুপারিশ তৈরি, নানা নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় গড়ে তোলা-সহ আরও জোরদার নিরাপত্তা এবং দেশের সমগ্র উপকূলরেখাকে একটি দুর্ভেদ্য সামুদ্রিক নিরাপত্তা বলয়ে পরিণত করার লক্ষ্যে অভিন্ন জাতীয় কৌশল গ্রহণের পথ প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে।