• facebook
  • twitter
  • youtube
Sunday, 15 November, 2026

পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের আশঙ্কা! ইরানের ড্রোন হামলার দাবি, পাল্টা প্রস্তুতি আমেরিকা-ইজরায়েলের

পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের দামামা। গত শুক্রবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC)-এর ছোড়া দুটি ড্রোন ধ্বংস করার

পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের আশঙ্কা! ইরানের ড্রোন হামলার দাবি, পাল্টা প্রস্তুতি আমেরিকা-ইজরায়েলের

pic-ai

পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের দামামা। গত শুক্রবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC)-এর ছোড়া দুটি ড্রোন ধ্বংস করার দাবি করে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (CENTCOM)। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও, ওয়াশিংটন ও তেহরানের দাবিতে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

আইআরজিসির দাবি, দক্ষিণ ইরানের একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহারিনে অবস্থিত আমেরিকার একটি আর্লি-ওয়ার্নিং রাডার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ইরানের হরমুজগান প্রদেশের বন্দর শহর সিরিতে হামলা চালানো হয়েছিল বলে জানায় দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এই হামলাকে ‘আগ্রাসী শত্রুর’ জন্য একটি সতর্কতা হিসেবে উল্লেখ করেছে। হরমুজ প্রণালীতে তেল চোরাচালান ও আকাশপথে উস্কানি বন্ধ না হলে আইআরজিসির এরোস্পেস ফোর্স আরও কঠোর জবাব দিতে প্রস্তুত বলেও জানানো হয়েছে। এমনকি ফার্স নিউজ এজেন্সির দাবি, আইআরজিসির হামলায় ওই রাডার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে।

হোয়াইট হাউস থেকে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছেন, আমেরিকা বা ইরান, কারওর দাবিই যাচাই করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, গত সেপ্টেম্বরের পর এই প্রথম পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ব্যবস্থায় হামলার দাবি করল ইরান। জানা গিয়েছে, ইরান এর আগে এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি পাল্টা হামলা চালাত না। এবার এই পথে হাঁটায় প্রশ্ন উঠেছে যে, তেহরান কি প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলা চালানো অব্যহত রাখবে? কিন্তু এরকম চললে তা শেষ পর্যন্ত নতুন এক ভয়াবহ যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে দুই দেশকেই। এদিকে ইজরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের সম্ভাব্য হামলার বিরুদ্ধে সামরিক প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছে দেশটির নিরাপত্তা ক্যাবিনেট।

অন্যদিকে ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, আমেরিকা যদি নতুন করে কোনও যুদ্ধ শুরু করে, তবে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত তাদের প্রতিটি সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় চলা কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও মনে করেন, ইরানের উপর অর্থনৈতিক চাপ এতটাই কার্যকর হচ্ছে যে বড় আকারের সামরিক অভিযান ফের শুরু করার কোনও প্রয়োজন নেই। এক সাক্ষাৎকারে ইরানের সংসদ স্পিকার ও প্রধান আলোচক মহম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী আর কখনও আগের অবস্থায় ফিরে যাবে না এবং এখন বল সম্পূর্ণভাবে আমেরিকার কোর্টেই রয়েছে।

সেপ্টেম্বরে প্রকাশিত পেন্টাগনের এক পরিদর্শক জেনারেলের রিপোর্টে জানা যায়, এই যুদ্ধের প্রথম চার মাসে বাহারিন-সহ আটটি দেশের মার্কিন সামরিক ব্যবস্থার সঙ্গে যুক্ত শত শত বাড়ি ধ্বংস হয়েছে এবং কয়েকটি মার্কিন ঘাঁটি প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
rewrite kor