• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

১১ সেপ্টেম্বরের পর ফের কয়েক ঘণ্টার জন্য আমেরিকা জুড়ে বন্ধ বিমান চলাচল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের জঙ্গি হামলার পর এই প্রথম আমেরিকা থেকে সমস্ত বহির্গামী বিমানের উপর এমন নিষেধাজ্ঞা জারি করা হল

১১ সেপ্টেম্বরের পর ফের কয়েক ঘণ্টার জন্য আমেরিকা জুড়ে বন্ধ বিমান চলাচল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

Photo: Xinhua via IANS

শুক্রবার কয়েক ঘণ্টার জন্য কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল আমেরিকার বিমান পরিষেবা। স্থানীয় সময় শুক্রবার বিকেলে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নির্দেশ দেয়। আমেরিকা থেকে ছেড়ে যাওয়া সমস্ত বিমান আপাতত বাতিল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের জঙ্গি হামলার পর এই প্রথম আমেরিকা থেকে সমস্ত বহির্গামী বিমানের উপর এমন নিষেধাজ্ঞা জারি করা হল। স্বাভাবিকভাবেই এর জেরে চরম দুর্গোগে পড়েন হাজার হাজার যাত্রী।

প্রায় চার ঘণ্টা পর অবশ্য নিষেধাজ্ঞা তুলে নেয় এফএএ। উল্লেখ্য, ২০২৩ সালের ১১ জানুয়ারিও প্রযুক্তিগত ত্রুটির কারণে আমেরিকার সমস্ত অভ্যন্তরীণ বিমানের উড়ান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। সে বার এফএএ-র নোটাম (নোটিস টু এয়ার মিশনস) কম্পিউটার ব্যবস্থায় বড়সড় বিভ্রাট দেখা দিয়েছিল। তবে দেশের বাইরে যাওয়ার সমস্ত বিমানের উপর নিষেধাজ্ঞা জারির ঘটনা ২০০১ সালের পর এই প্রথম ঘটল।

আরও পড়ুন: ২৩ নভেম্বর মোদীর মন্ত্রীসভায় রদবদলের সম্ভাবনা, জেন জি-র মন জিততে তারুণ্যে জোর

ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনও জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়। যদিও সেই সম্ভাবনা নস্যাৎ করেছে মার্কিন প্রশাসন। জানানো হয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় যোগাযোগের সমস্যার জেরেই এই সিদ্ধান্ত নিয়ে হয়েছিল। এর প্রভাব পড়েছে ১১ হাজারেরও বেশি বিমানের উড়ান সূচিতে। নিষেধাজ্ঞা উঠে গেলেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরগুলিতে আটকে পড়া যাত্রীদের ভিড়ও ক্রমশ বাড়তে থাকে।

আন্তর্জাতিক সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তিগত বিভ্রাটের উৎস এখনও পুরোপুরি চিহ্নিত করা যায়নি। হোয়াইট হাউস থেকে মার্কিন পরিবহণ সচিব শন ডাফি জানিয়েছেন, সুইচ ও রাউটারের উপর অতিরিক্ত চাপের কারণেই এই সমস্যা তৈরি হয়। প্রায় ২২টি এটিসি কেন্দ্রে তার প্রভাব পড়েছিল। দেশের বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি। এই খাতে প্রায় ৫০০ কোটি ডলার বরাদ্দের দাবি জানিয়েছেন পরিবহণ সচিব।

আরও পড়ুন: গম-ধান-আখের বাইরে চাষে জোর মোদীর, কৃষকদের আয়ের নতুন পথ খোঁজার বার্তা

সংবাদ সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, তিনটি সূত্রের দাবি, এল৩হ্যারিস পরিচালিত একটি টেলিকম নেটওয়ার্কে সমস্যা শুরু হয়। এটিসি-র রেডিও ফ্রিকোয়েন্সি পরিচালনার দায়িত্বে রয়েছে ওই নেটওয়ার্ক। তার জেরেই প্রায় ৪৭০০টি বিমান বাতিল করতে হয়েছে বলে খবর। বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন অসংখ্য যাত্রী। যদিও এই ঘটনার পিছনে কোনও সাইবার হামলা রয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি বলবে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এফএএ-র বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্বাভাবিক পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণেই’ সাময়িকভাবে বিমান চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছিল।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ধাপে ধাপে নতুন করে উড়ান সূচি তৈরি করা হচ্ছে। একের পর এক আন্তর্জাতিক বিমান ছাড়ার ব্যবস্থা করছেন কর্তৃপক্ষ। আলাস্কা এয়ারলাইন্স জানিয়েছে, আলাস্কা ও হাওয়াইগামী তাদের কয়েকটি বিমানে এই বিভ্রাটের কোনও প্রভাব পড়েনি। অন্য দিকে, নিষেধাজ্ঞার জেরে যেসব বিমানকে গন্তব্যের বদলে অন্য বিমানবন্দরে নামতে হয়েছিল, সেগুলির বেশির ভাগই ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস ও নাশভিলের মতো শহরে অবতরণ করে। ফলে সেখানেও যাত্রীদের চাপ বেড়েছে। বিমান পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে কাজ করছে প্রশাসনিক আধিকারিকরা।

দেখুন: