শীতের আগমনের আগেই ফের একবার দুর্যোগের মেঘ ঘনাচ্ছে সাগরে। ভারতের নিজস্ব আবহাওয়া উপগ্রহ ‘ইনস্যাট-থ্রিডিএস’-এর (INSAT-3DS) লেন্সবন্দি করেছে এক নতুন আশঙ্কার চিত্র। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের ওপর ঘনীভূত হওয়া একটি নতুন আবহাওয়া ব্যবস্থা ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে চলেছে। ভারতের আবহাওয়া দপ্তর বা আইএমডি (IMD) সতর্ক করেছে যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে (depression) পরিণত হতে পারে, যার জেরে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বৃষ্টিপাত।
কীভাবে তৈরি হলো এই নিম্নচাপ?
আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত শুক্রবার, ১৩ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ মধ্য আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর একটি ঘূর্ণাবর্ত (cyclonic circulation) তৈরি হয়। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বলয় বা নিম্নচাপ এলাকা (low-pressure area) তৈরি হয়েছে।
The India Meteorological Department (IMD) today forecast the formation of a depression over the southeast Bay of Bengal around November 15, warning of heavy rainfall and thunderstorms in the Andaman and Nicobar Islands and parts of the western Himalayan region, while predicting dry weather across Haryana, Chandigarh and Delhi for the next seven days. According to the IMD’s All India Weather Summary and Forecast Bulletin issued at 8.13 am, an upper-air cyclonic circulation over the South Andaman Sea and adjoining areas is expected to trigger the formation of a low-pressure system over the southeast Bay of Bengal around November 13. READ MORE: https://t.co/COcBMJOtbN
— United News of India (@uniindianews) November 12, 2026
ইসরোর (ISRO) অত্যাধুনিক ইনস্যাট-থ্রিডিএস স্যাটেলাইট থেকে পাওয়া ইনফ্রারেড (Thermal infrared) ছবিগুলোতে দেখা যাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং তার আশপাশের অঞ্চলে ব্যাপক হারে মেঘের জমায়েত হচ্ছে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, এই লঘুচাপ বলয়টি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৪ নভেম্বরের মধ্যে আরও সুষ্পষ্ট হবে এবং ১৫ নভেম্বরের মধ্যে একই অঞ্চলে তা গভীর নিম্নচাপের আকার ধারণ করতে পারে।
প্রবল ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
এই নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরের বিভিন্ন অংশ উত্তাল থাকবে বলে জানিয়েছে আইএমডি। ১৩ ও ১৪ নভেম্বর আন্দামান সাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যা মাঝে মাঝে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
সময়ের সঙ্গে সঙ্গে এই নিম্নচাপ যত শক্তি সঞ্চয় করবে, ঝোড়ো হাওয়ার দাপটও তত বাড়বে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ১৫ থেকে ১৭ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে হাওয়ার বেগ ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটারে পৌঁছতে পারে, যা দমকা হাওয়া হিসেবে ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে মধ্য বঙ্গোপসাগরেও।
নিম্নচাপ কি সাইক্লোনের রূপ নেবে?
এই মুহূর্তে আইএমডি জানিয়েছে যে সিস্টেমটি ১৫ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে এটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের (cyclone) রূপ নেবে কি না, তা নির্ভর করছে সাগর ও বায়ুমণ্ডলের অনুকূল পরিস্থিতির ওপর। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী ৪৮ ঘণ্টা এই নিম্নচাপের গতিপ্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোস্ট-মনসুন বা বর্ষা পরবর্তী সময়ে বঙ্গোপসাগর এ ধরনের ক্রান্তীয় দুর্যোগ সৃষ্টির জন্য পরিচিত। তাই আইএমডি এই নিম্নচাপের প্রতি মুহূর্তের গতিবিধির ওপর কড়া নজর রাখছে।




