• facebook
  • twitter
  • youtube
Monday, 9 November, 2026

হার্দিক-মাহিকার সঙ্গে দীপাবলি উদ্‌যাপন সিন্ধুর, ভারতীয় ক্রিকেটারের ‘অন্য রূপ’ দেখে কী বললেন অলিম্পিক পদকজয়ী?

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে সিন্ধু লিখেছেন, ‘হার্দিক, মাহিকা এবং ছোট্ট আগুর সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করলাম। হার্দিকের এমন একটা দিক দেখলাম, যাতে খুব মজা পেয়েছি। আর মাহিকা বরাবরের মতোই সুন্দর। কিছু কিছু বিষয় সামনে থেকে দেখলে আরও বেশি মধুর মনে হয়’

হার্দিক-মাহিকার সঙ্গে দীপাবলি উদ্‌যাপন সিন্ধুর, ভারতীয় ক্রিকেটারের ‘অন্য রূপ’ দেখে কী বললেন অলিম্পিক পদকজয়ী?

Image: X

খেলার মাঠের পরিচয় ছাপিয়ে একসঙ্গে উৎসবের আবহে মেতে উঠলেন তিন তারকা। দীপাবলিতে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া  (Hardik Pandya) এবং তাঁর সঙ্গিনী মাহিকা শর্মার  (Mahieka Sharma) সঙ্গে দেখা গেল ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুকে (PV Sindhu)। সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন দু’বারের অলিম্পিক পদকজয়ী। শুধু ছবি নয়, হার্দিক  (Hardik Pandya) এবং মাহিকাকে  (Mahieka Sharma) নিয়ে একটি বিশেষ বার্তাও দিয়েছেন সিন্ধু (PV Sindhu)। বিশেষ করে হার্দিকের অন্য এক দিক দেখে যে তিনি মুগ্ধ, তা-ও বুঝিয়ে দিয়েছেন এই পোস্টে।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে সিন্ধু (PV Sindhu) লিখেছেন, ‘হার্দিক, মাহিকা এবং ছোট্ট আগুর সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করলাম। হার্দিকের এমন একটা দিক দেখলাম, যাতে খুব মজা পেয়েছি। আর মাহিকা বরাবরের মতোই সুন্দর। কিছু কিছু বিষয় সামনে থেকে দেখলে আরও বেশি মধুর মনে হয়’।

আরও পড়ুন: টেস্টে ৭০০০ রানের মাইলফলক ছুঁয়ে বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুর রহিমের

সিন্ধুর (PV Sindhu) এই মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে বেশ আগ্রহ তৈরি হয়েছে। ক্রিকেট মাঠে হার্দিককে  (Hardik Pandya)বরাবরই আগ্রাসী মেজাজে দেখা যায়। কিন্তু উৎসবের পরিবেশে তাঁর অন্য রূপ দেখে যে সিন্ধু বেশ খুশি হয়েছেন, এই পোস্টের বার্তাতেই তা স্পষ্ট।

ছবিতে সিন্ধুর (PV Sindhu) সঙ্গে রয়েছেন তাঁর স্বামী, হার্দিক (Hardik Pandya) এবং মাহিকা (Mahieka Sharma) । দীপাবলির আনন্দঘন মুহূর্তে চার জনকে একসঙ্গে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে ছিল হার্দিকের  (Hardik Pandya) ছেলে অগস্ত্যও। ভারতীয় ক্রিকেট ও ব্যাডমিন্টনের দুই পরিচিত মুখকে একসঙ্গে দেখে স্বাভাবিক ভাবেই ছবিটি সবার নজর কেড়েছে।

আরও পড়ুন: শামির টেস্ট-অবসরের নেপথ্যে কি সত্যিই আগারকর-গম্ভীরের ‘চক্রান্ত’? টিম ইন্ডিয়ায় ফিরতে পারবেন তারকা পেসার?

ক্রিকেট মাঠে অবশ্য এখন দীর্ঘ বিরতিতে রয়েছেন হার্দিক  (Hardik Pandya)। মে মাসের পর থেকে চোটের কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে তিনি। সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় অলরাউন্ডার। অন্য দিকে, সিন্ধু (PV Sindhu) সম্প্রতি জার্মানিতে হাইলো ওপেনের মহিলা সিঙ্গলস খেতাব জিতেছেন। ১ নভেম্বর ফাইনালে ডেনমার্কের লিন হোজমার্ক কেয়ারফেল্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি।

দু’বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু (PV Sindhu) ইতিমধ্যেই বিএডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে জায়গা করে নিয়েছেন। আপাতত প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন থেকে বিরতি নিয়ে উৎসবের আনন্দে সময় কাটাচ্ছেন তিনি।

তবে দুই তারকার একসঙ্গে দিওয়ালি উদযাপন যেমন অপ্রত্যাশিত, তেমনই মজাদারও। কারণ, খেলার বাইরের কাণ্ডকারখানার দিক থেকে দুই তারকা থাকেন দুই মেরুতে। হার্দিক (Hardik Pandya) মাঠের বাইরেই বেশি খবরে থাকেন। কিন্তু সিন্ধুর (PV Sindhu) কোর্টের বাইরের ক্রিয়াকলাপ খুব একটা নজরে পড়ে না কারও। এমন বিপরীত অবস্থানে থাকা দুই তারকা কী করে এক হয়ে উৎসবে মেতে উঠলেন, সেটাই প্রশ্ন।

দেখুন: