শুধু পিছিয়ে যাওয়া নয়, রাজ্য ফুটবল সংস্থা বা আইএফএ নির্বাচন কবে হবে তা নিয়েই এখন কোনও নিশ্চয়তা নেই।
ইতিমধ্যে আইএফএ নির্বাচন দিনক্ষণ প্রকাশ করেছিল। তা সংবিধান অনুযায়ী হয়নি । এই অবস্থায় সোমবার আইএফএ অফিসে এসেছিলেন তাদের নির্বাচন কমিশনার দেবাশিস সেন। এদিন বেশ কিছুক্ষন তিনি আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে কথা বলেন।সংবিধান নিয়ে আলোকপাত করেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার দেবাশিস সেন জানান, একটি আইনি চিঠি এসেছে। সেখানে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলা হয়েছে। সেই সমস্যা সমাধান না হলে নির্বাচন করা সম্ভব নয়। সারা ভারত ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করে আইনি জটিলতা মুক্ত করতে হবে। নির্দিষ্ট ভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে।সঠিক ভাবে নির্বাচনের নির্ঘন্ট জানাতে হবে। তাই আইএফএ নির্বাচন ঠিক কবে হবে, তা স্পষ্ট নয়।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত শেষ পর্যন্ত স্বীকার করেন একটি ক্লাবের পক্ষ থেকে একটি আইনি নোটিশ এসেছে। নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী সব কিছু হবে। সেই কারণেই নির্বাচন কবে হবে তা বলা যাচ্ছে না।
বিশেষ সূত্রে জানা গেছে আইনি চিঠিটি আসে চাঁদনি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এই এক চিঠিতেই টার্মিনাল অবস্থা আইএফএ-র।




