• facebook
  • twitter
  • youtube
Saturday, 31 October, 2026

টানা চতুর্থ জয়ের সামনে বাংলার রঞ্জি দল, তার প্রস্তুতির আগে কোচ লক্ষ্মীকে ফোন করলেন সৌরভ, কী কথা হল দু’জনের?

পাঁচ ইনিংসে ৩৫৭ রান করে তিনিই আপাতত দলের সেরা ব্যাটার। ঝাড়খণ্ডের বিরুদ্ধে সেঞ্চুরি পাওয়া দিগ্বিজয় পাটিল ভাল ফর্মে আছেন। বোলারদের মধ্যে ভিকি ওস্তওয়াল (১৫ উইকেট), সিদ্ধেশ বীর (১২) ফর্মে আছেন। ইডেনে এদের সামলাতে বাংলাকে বিশেষ কিছু করতেই হবে।

টানা চতুর্থ জয়ের সামনে বাংলার রঞ্জি দল, তার প্রস্তুতির আগে কোচ লক্ষ্মীকে ফোন করলেন সৌরভ, কী কথা হল দু’জনের?

Photo: X

টানা তিন ম্যাচে জয়ের পর এ বার রঞ্জি ট্রফিতে বাংলার সামনে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ, যা শুরু হবে সোমবার ইডেনে। শনিবার সকালে শুরু হল এর প্রস্তুতি। মহম্মদ শামি, অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক পোড়েল, শাহবাদ আহমেদরা ইডেনের নেটে পুরোদমে অনুশীলন করেন। মহারাষ্ট্রের বিরুদ্ধে বাংলার এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, টানা চতুর্থ জয়ের হাতছানি, যা সাম্প্রতিক কালে অর্জন করতে পারেনি বাংলা। দ্বিতীয়ত, মহারাষ্ট্রের মতো কঠিন দলকে হারাতে পারলে, তা বাংলার ক্রিকেটারদের অনেক আত্মবিশ্বাস জোগাবে।

বাংলা গতবারেও টানা তিন ম্যাচে জয় পেয়েছিল। তবে মরসুমের শুরুতে নয়, পরের দিকে। সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের কাছে হারার আগে সার্ভিসেস ও হরিয়ানার বিরুদ্ধে দুটি গ্রুপ ম্যাচ ও কোয়ার্টার ফাইনালে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে টানা তিনটি ম্যাচ জিতে সোমিফাইনালে ওঠে। তার আগের মরসুমেও এমন কৃতিত্ব অর্জন করতে পারেনি বাংলা। এ বার একেবারে শুরু থেকেই বিজয়রথ চলা শুরু হয়েছে অভিমন্যু ঈশ্বরণদের, যা নিয়ে উচ্ছ্বসিত বঙ্গ ক্রিকেট মহল।

উৎসাহিত রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। শনিবার কোচ লক্ষ্মীরতন শুক্লকে ফোনও করেছিলেন তিনি। মহারাষ্ট্র ম্যাচের প্রস্তুতি নিয়ে কথা বলেন লক্ষ্মীর সঙ্গে। জানা গিয়েছে উইকেট নিয়েও কথাবার্তা হয়েছে। বাংলার কোচ অনুরোধ করেছেন, ইডেনে যাতে বাংলা ঘরের মাঠের সুবিধা পায়, তা যেন দেখা হয়। অর্থাৎ, নিজেদের দলের শক্তি অনুযায়ী উইকেট যেন পায় বাংলা, সে দিকটা যেন খেয়াল রাখা হয়, সেই অনুরোধ করেছেন লক্ষ্মীরতন।

Ranji trophy
Photo: X

বাংলার মতো টানা তিন ম্যাচে না জিতলেও মহারাষ্ট্র এ বার মরসুম শুরু করে সার্ভিসেসের বিরুদ্ধে ১২৭ রানে জয় দিয়ে। পরের দুটি ম্যাচে তারা ঘরের মাঠে ড্র করলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট পায় তারা। আপাতত গ্রুপের তিন নম্বরে রয়েছে তারা। তাদের নির্ভরযোগ্য ব্যাটার অঙ্কিত বাওনে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন।

পাঁচ ইনিংসে ৩৫৭ রান করে তিনিই আপাতত দলের সেরা ব্যাটার। ঝাড়খণ্ডের বিরুদ্ধে সেঞ্চুরি পাওয়া দিগ্বিজয় পাটিল ভাল ফর্মে আছেন। বোলারদের মধ্যে ভিকি ওস্তওয়াল (১৫ উইকেট), সিদ্ধেশ বীর (১২) ফর্মে আছেন। ইডেনে এদের সামলাতে বাংলাকে বিশেষ কিছু করতেই হবে।

কোচ লক্ষ্মীরতন শুক্ল অবশ্য আত্মবিশ্বাসী, তাঁর দলের ছেলেরা যথেষ্ট ভাল খেলছে এবং ইডেনে, ঘরের মাঠে আরো ভাল খেলবে। আকাশ দীপ ও মুকেশ কুমাররা ভারত ‘এ’ দলে থাকলেও দলের অন্যান্য বোলাররা তাঁদের অভাব পূরণ করে দিচ্ছেন বলে তিনি আরো খুশি। মহম্মদ শামি ও শাহবাজ আহমেদ তো ভাল বোলিং করছেনই। গত ম্যাচে প্রতীপ্ত প্রামানিকও প্রমাণ করেছেন যে, উইকেটের সাহায্য পেলে তিনিও বিধ্বংসী বোলিং করতে পারেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে মহারাষ্ট্রকেও সরাসরি হারানো খুব কঠিন হবে না বলেই মনে করেন কোচ।