স্থানীয় সূত্রে খবর,বুধবার সকালে রূপনারায়ণপুরের দুর্গা মন্দির সংলগ্ন চ্যাটার্জি পরিবারের সদস্যরা তাঁদের বাড়ির কুয়োয় একটি শিয়ালকে পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে পথ ভুলে বা অন্য কোনও কারণে শিয়ালটি বাড়ির চত্বরে চলে আসে এবং অসাবধানতাবশত গভীর কুয়োয় পড়ে যায়।
বনকর্মীদের দক্ষতা এবং স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতায় দীর্ঘক্ষণ চেষ্টার পর কুয়ো থেকে নিরাপদে শিয়ালটিকে উপরে তুলে আনা হয়। প্রাথমিক পরীক্ষার পর সুস্থ অবস্থায় বন্যপ্রাণীটিকে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। দিনদুপুরে এই সফল উদ্ধারের পর স্বস্তি প্রকাশ করেছেন চ্যাটার্জি বাড়ির সদস্য ও দুর্গা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দারা।




