• facebook
  • twitter
  • youtube
Monday, 26 October, 2026

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বাংলাতেও, উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা, মৎস্যজীবীদের ফিরতে নির্দেশ

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বাংলাতেও, উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা, মৎস্যজীবীদের ফিরতে নির্দেশ

Image: ANI

সোমবার ভোরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab)। ক্রমশ শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে (Cyclone Arnab) পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার দুপুরে অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস। এর প্রভাবে পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও। একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

ঘূর্ণিঝড়ের প্রভাবে (Cyclone Arnab) বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে গিয়েছেন, তাঁদের সোমবারের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, শক্তি বাড়িয়ে অতি তীব্র হওয়ার পূর্বাভাস, বাংলায় কোথায় বৃষ্টি?

বুধবার বৃষ্টির দাপট বাড়তে পারে দক্ষিণের একাধিক জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: ধেয়ে আসছে অর্ণব, বুধেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! উত্তর-দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুক্রবার আবহাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দুই বর্ধমানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টি হতে পারে।

দেখুন: