• facebook
  • twitter
  • youtube
Friday, 23 October, 2026

আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস বঙ্গে, ঘূর্ণিঝড় অর্ণব কি দানা বাঁধছে?

তাছাড়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরও শক্তি বাড়িয়ে পূর্ব উপকূলের দিকে এগোবে নিম্নচাপ। তবে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে

আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস বঙ্গে, ঘূর্ণিঝড় অর্ণব কি দানা বাঁধছে?

Weather Update (Photo: IANS)

দুর্গাপুজো শেষ হয়ে হেমন্ত শুরু হয়েছে। আর বিদায় নিয়েছে বর্ষাও। কিন্তু নিম্নচাপ কিছুতেই পিছু ছাড়ছে না। বঙ্গোপসাগরে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে শুক্রবার থেকে বলে খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহে কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দুর্গাপুজো মিটতেই আবার দেখা দিচ্ছে আশঙ্কার মেঘ। আর তা যদি ঘটে তাহলে রাজ্যের একাধিক জায়গা পুনরায় জলমগ্ন হওয়ার আশঙ্কা থাকছে। এই নিম্নচাপের খবর চাউর হতেই জোর চর্চা শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। দুর্যোগ যেন পিছু ছাড়ছে না।

বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কারণ আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এমনই সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার দিকে ওই ঘূর্ণিঝড় এগিয়ে যাবে বলে জানানো হচ্ছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে নিম্নচাপ। সেটাই পরে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। রবিবারই অতি গভীর নিম্নচাপ সৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আগামী কয়েক ঘণ্টায় সেটা পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে যাবে এবং তার প্রভাবেই শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। নিম্নচাপ ধীরে ধীরে উত্তর-উত্তর পশ্চিমে সরে আরও ঘনীভূত হতে পারে। তার জেরে প্রভাব পড়তে পারে উপকূলের জেলাগুলিতে বলে পূর্বাভাস।

অক্টোবর মাসের শেষদিকেই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কদিনের মধ্যেই বদলে যেতে পারে আবহাওয়া। মৌসম ভবনের পূর্বাভাসে দুশ্চিন্তার ইঙ্গিত রয়েছে। নিম্নচাপ তৈরির পূর্বাভাস মিলেছিল আগে থেকেই। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ তৈরির ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আগামী রবিবার অর্থাৎ মাত্র দু’দিনের মাথাতেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার থেকে কোনও কোনও জেলায় বৃষ্টি শুরু হতে পারে।

তাছাড়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরও শক্তি বাড়িয়ে পূর্ব উপকূলের দিকে এগোবে নিম্নচাপ। তবে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। রাজ্যজুড়ে কতটা দুর্যোগ হবে সেটা ঠিক করবে নিম্নচাপের গতিপ্রকৃতিই। তবে আপাতত সোমবার পর্যন্ত শুকনো আবহাওয়াই থাকছে। হালকা বৃষ্টি শুরু হতে পারে মঙ্গলবার থেকে। তবো উপকূল এবং লাগোয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আগামী বুধবার গোটা রাজ্যেই হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। আর তারপর থেকে বৃষ্টি বাড়ার আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গেও আবহাওয়া শুকনোই থাকবে। আগামী সপ্তাহে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।