মুম্বাইয়ের দুর্গাপুজোর কথা উঠলেই সবার আগে মনে পড়ে নর্থ বম্বে সর্বজনীন দুর্গোৎসব। অভিনেত্রী কাজল ও রানি মুখোপাধ্যায়ের পরিবারের এই ঐতিহ্যবাহী পুজো এ বছর ৮০ বছরে পা দিল। ১৯৪৮ সালে সান্তাক্রুজে ছোট্ট একটি পাড়ার পুজো হিসেবে এই পুজোর সূচনা হয়েছিল। যা সময়ের সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজোয় পরিণত হয়েছে। সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি প্রতি বছর এই পুজোয় ভিড় জমান বলিউডের বহু পরিচিত মুখ।

ছোট্ট পাড়ার পুজো থেকে মুম্বাইয়ের অন্যতম বড় উৎসব
নর্থ বম্বে সর্বজনীন দুর্গোৎসবের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে মুখোপাধ্যায় পরিবারের নাম। ১৯৪৮ সালে পদ্মশ্রী শশধর মুখোপাধ্যায়, তাঁর স্ত্রী সতীরানি মুখোপাধ্যায়, জে.এম. ভদ্র এবং পুজো কমিটির অন্যান্য প্রতিষ্ঠাতাদের উদ্যোগে এই পুজোর পথচলা শুরু হয়।

বম্বে টকিজ ও ফিল্মিস্তান স্টুডিওর সঙ্গে যুক্ত প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক শশধর মুখোপাধ্যায় এই পুজোর সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারের সদস্যরা এই পুজোর দায়িত্ব সামলেছেন। সেই ধারায় যুক্ত ছিলেন রাম মুখোপাধ্যায় ও দেব মুখোপাধ্যায়ের মত বিশিষ্ট ব্যক্তিরাও।
আট দশকের এই পথচলায় পুজোটি শুধু ধর্মীয় উৎসবের গণ্ডিতে আটকে থামেনি। বাঙালির সংস্কৃতি, পারিবারিক বন্ধন এবং বলিউডের তারকাদের উপস্থিতি সব মিলিয়ে আজ মুম্বাইয়ের দুর্গাপুজোর অন্যতম প্রধান আকর্ষণ।
আরও পড়ুন: শরৎ এল রে: ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানিকতলার ঐতিহ্যবাহী মিত্র বাড়ির দুর্গাপূজা
গুরুভায়ুর মন্দিরের আদলে মণ্ডপ, নজর কেড়েছে ১৭ ফুটের প্রতিমা
এ বছরের পুজোয় দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ মণ্ডপের নকশা। কেরলের বিখ্যাত গুরুভায়ুর মন্দিরের স্থাপত্যশৈলী থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে এবারের মণ্ডপ। প্রতিবারের মতো এ বছরও দুর্গাপ্রতিমা তৈরি করেছেন কলকাতার বিশিষ্ট শিল্পী অমিত পাল ও তাঁর দল। প্রায় ১৭ ফুট উচ্চতার প্রতিমাটি আকার ও সাজসজ্জার জন্য বিশেষভাবে নজর কাড়ছে। দেবীকে সাজানো হয়েছে সোনার গয়নায়, যা প্রতিমার জাঁকজমক আরও বাড়িয়ে তুলেছে।

উদ্বোধনে কাজল, তনুজা ও তনিশা
গত ১৫ অক্টোবর মহাসমারোহে নর্থ বম্বে সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বর্ষের উদ্বোধন হয়। বিশেষ এই অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী কাজল, তাঁর মা তথা প্রবীণ অভিনেত্রী তনুজা এবং বোন তনিশা। পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন অয়ন মুখোপাধ্যায় ও বিশিষ্ট ব্যক্তিরা।
গত ১৫ অক্টোবর মহাসমারোহে নর্থ বোম্বে সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম সংস্করণের উদ্বোধন হয়। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী কাজল, তাঁর মা তথা প্রবীণ অভিনেত্রী তনুজা এবং বোন তনিশা মুখোপাধ্যায়। পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় ও অভিনেত্রী শরবানি-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: শরৎ এল রে: দেবী দুর্গার সঙ্গে এখানে রয়েছেন ১৬ হাত বিশিষ্ট অষ্টনায়িকা
তারকাদের উপস্থিতিতে ঐতিহ্য ও উৎসবের মেলবন্ধন
কাজল-রানির পুজো বলে পরিচিত এই পুজো শুধু বলিউডের তারকারা ভিড় জমান না। সাধারণ মানুষরাও এই পুজো দেখতে আসেন। প্রতিমা দর্শন, ঢাকের তালে নাচ, সিঁদুর খেলা এবং পরিবারের সদস্যদের একসঙ্গে উৎসবে মেতে ওঠা—সব মিলিয়ে এই পুজো হয়ে ওঠে এক বিশেষ সাংস্কৃতিক মিলনক্ষেত্র। এখানে তারকাখ্যাতির সঙ্গে মিশে থাকে বাঙালির পরিবারের ঐতিহ্য ও শিকড়ের টান।

প্রতিমা দর্শন, ঢাকের তালে নাচ, সিঁদুর খেলা এবং পরিবারের সদস্যদের একসঙ্গে উৎসবে মেতে ওঠা—সব মিলিয়ে এই পুজো হয়ে ওঠে এক বিশেষ সাংস্কৃতিক মিলনক্ষেত্র। এখানে তারকাখ্যাতির সঙ্গে মিশে থাকে বাঙালির পারিবারিক ঐতিহ্য ও শিকড়ের টান।
দেখুন:




