উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পুজো হল মানিকতলা মতিলাল মিত্র লেনের ‘বান্ধব সমিতি’-র দুর্গাপুজো।
এই বছর পুজোটি শতবর্ষে পদার্পণ করেছে। শতাব্দী প্রাচীন এই ক্লাব তাদের ঐতিহ্যকে আজও ধরে রেখেছে।
থিম ও সাবেকিয়ানার মেলবন্ধনে এবং পাড়ার মানুষের আন্তরিক অংশগ্রহণে এই পুজো একটি সুন্দর পারিবারিক পরিবেশ বজায় রেখে আসছে।
শতবর্ষে ‘বান্ধব সমিতি’র পুজোর থিম কলকাতার একাল-সেকাল। রূপায়নে অয়ন বসাক।
দেখুন:




