• facebook
  • twitter
  • youtube
Thursday, 15 October, 2026

মহাষ্টমীতে শহরে একসঙ্গে ‘প্যান্ডেল-হপিং’ আসল সৌরভ ও পর্দার সৌরভের, দাদার বায়োপিকে অভিনেতাদের তালিকাও চূড়ান্ত

কিশোর সৌরভের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বেদান্ত সিনহাকে। কিশোরী ডোনার চরিত্রে থাকছে সৃজা ভট্টাচার্য। সৌরভের দুই

মহাষ্টমীতে শহরে একসঙ্গে ‘প্যান্ডেল-হপিং’ আসল সৌরভ ও পর্দার সৌরভের, দাদার বায়োপিকে অভিনেতাদের তালিকাও চূড়ান্ত

Sourav Ganguly Real-Reel Photo-SNS

পুজোয় শহরের বিভিন্ন পুজোয় ঘুরে ঘুরে নানা রূপে দেবী দুর্গার দর্শনের চেয়ে বড় আকর্ষণ আর কী হতে পারে? তবে এ বার পুজোয় আরও বড় একটা আকর্ষণ থাকছে। প্যান্ডেল হপিং করতে করতে হঠাৎ যদি সৌরভ গঙ্গোাপাধ্যায়ের দেখা পেয়ে যান, চমকে উঠবেন না। ‘দাদা’ এবার সত্যিই ঠাকুর দেখতে বেরোবেন। তাঁর সঙ্গে থাকবেন আর এক ‘দাদা’—ইনি পর্দার দাদা রাজকুমার। হঠাৎ যদি মহাষ্টমীতে কোনো প্যান্ডেলে আসল দাদা ও পর্দার দাদাকে একসঙ্গে দেখতে পেয়ে যান, তা হলে অবাক হবেন না। বুঝে নেবেন, আপনি খুবই ভাগ্যবান।

আগামী বছর মার্চে আসছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক মুক্তি পাবে, যার ট্রেলার ইতিমধ্যেই দেখে নিয়েছে সবাই। সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার। তাঁর দৃশ্যগুলির শুটিং এখনও বাকি। সেই দৃশ্যগুলির শুটিংয়ের আগে পুজোয় সৌরভ কলকাতায় কী ভাবে কাটান, তা দেখতেই কাজকুমার আসছেন শহরে। সৌরভের সঙ্গে ঘুরে ঘুরে দেখবেন বেশ কয়েকটি মন্ডপ। মহাষ্টমীর দিনই তাঁদের এই দেবীদর্শনের পরিকল্পনা রয়েছে। তবে কোন কোন প্যান্ডেলে যাবেন দুজনে, তা এখনও জানা যায়নি।

সৌরভের বায়োপিকের প্রযোজক লাভরঞ্জন এবং পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। এই বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। কারণ, বাংলা তথা সারা দেশের মানুষই সৌরভকে ‘দাদা’ নামেই চেনে। সৌরভের ক্রিকেট জীবনের সূচনা থেকে তাঁর অবসর পর্যন্ত পুরো সময়টাই তুলে ধরা হবে এই ছবিতে। কলকাতা, মুম্বই ও ইংল্যান্ডে এই ছবির শুটিং হচ্ছে।

বাবা শাশ্বত, মা অপরাজিতা, ডোনার ভূমিকায় তানিয়া

এই ছবিতে সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁর মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে অনেকেরই যথেষ্ট আগ্রহ ছিল। জানা গিয়েছে, এই চরিত্রে অভিনয় করছেন পরিচিত ফিল্ম ও ওটিটি সিরিজ অভিনেত্রী তানিয়া মানিকতলা। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন টলিউডের পরিচিত মুখ রাহুল দেব বোস।

এ ছাড়াও সৌরভের জীবনে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই চরিত্রগুলিও বেশ গুরুত্বপূর্ণ। যেমন জগমোহন ডালমিয়ার ভূমিকায় দেখা যাবে গজরাজ রাওকে। ইংরেজ অভিনেতা মার্ক ড্যানবারি হয়েছেন গ্রেগ চ্যাপেল। ২০১৮-য় মুক্তি পাওয়া জুরাসিক পার্ক: ফলেন কিংডম ছবির অ্ন্যতম অভিনেতা অ্যালেক্স ডাওয়ারকে দেখা যাবে জন রাইটের ভূমিকায়।

কিশোর সৌরভের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বেদান্ত সিনহাকে। কিশোরী ডোনার চরিত্রে থাকছে সৃজা ভট্টাচার্য। সৌরভের দুই সতীর্থ অনিল কুম্বলে এবং হরভজন সিংয়ের চরিত্রও থাকছে এই ছবিতে। যথাক্রমে অনুপ আরিয়ান ও পরম নাগরাকে এই দুই চরিত্রে দেখা যাবে।