চারদিনের জন্য উমা বাপের বাড়িতে তাঁর ছানা্-পোনাদের সঙ্গে নিয়ে আসেন। প্রতি বছর কোনও না কোনও বাহন করে তিনি বাপের বাড়িতে আসেন। দোলা অর্থাৎ পালকি, ঘটক, নৌকা এবং গজ এই চারটি বাহনেই দেবী দুর্গা সাধারণত আগমন বা গমন করে থাকেন। তবে দেবীর এই বাহন নির্বাচন বিশেষ তিথির উপর নির্ভর করে। দেবীর আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন বারে পড়ছে তার উপরে।

সপ্তমী এবং দশমী তিথি রবিবার এবং সোমবার হলে দেবী গজে মর্ত্যে আসেন। আবার সপ্তমী মঙ্গলবার এবং দশমী শনিবার হলে ঘটক বা ঘোড়ায় আগমন ধরা হয়। সপ্তমী এবং দশমী বুধবার হলে দেবীর নৌকায় আগমন ধরা হয়। সপ্তমী এবং দশমী তিথি বৃহস্পতিবার এবং শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে। একই বাহনে আগমন এবং গমন হলে তাকে অশুভ বলে মনে করা হয়ে থাকে। সিংহ বাহিনী দেবী দুর্গার আগমন বা গমনের উপর প্রকৃতির পরিবর্তনও নির্ভর করে।
দোলা- দোলা অর্থাৎ পালকিতে করে দেবী মর্ত্যে আসেন বা ফিরে যান। এতে দেবী আগমন বা গমন করলে মহামারী বা মরকতুল্য বিষয়ে ভোগার সম্ভাবনা রয়েছে।
ঘটক- ঘোড়ায় আগমন বা গমনের ফলে ধ্বংসাত্মক লীলার সম্ভাবনা থাকে।

নৌকা- নৌকার অর্থ বন্যা বা জলমগ্ন হওয়া। তবে নৌকায় আগমন বা গমনের ফলে শস্যপূর্ণ বসুন্ধরাও বোঝায়। বন্যা বা জলমগ্ন হলে পলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা।
গজ- সিংহবাহিনী দেবীর হস্তি বা হাতি আগমন বা গমনকে শুভ হিসেবে দেখা হয়। এতে বসুন্ধরা শস্যপূর্ণা হয়।
এ বছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, দেবী দুর্গার গজে আগমন এবং নৌকায় গমন। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে দেবীর ঘটকে আগমন এবং নৌকায় গমন।
দেখুন:




