• facebook
  • twitter
  • youtube
Tuesday, 13 October, 2026

শরৎ এল রে: দুর্গা অষ্টমীতে কুমারীপুজো কেন হয়?

ব্রাহ্মণ অবিবাহিত কন্যা অথবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পুজো করা যায়। বয়স অনুযায়ী কুমারীদের নাম আলাদা আলাদা রয়েছে

শরৎ এল রে: দুর্গা অষ্টমীতে কুমারীপুজো কেন হয়?

Image: Belur Math

দুর্গাপুজোর (Durga Puja) মহাষ্টমী তিথিতে কুমারী পুজো হয়ে থাকে। তবে কোনও কোনও জায়গায় মহানবমী তিথিতেও কুমারী পুজো হয়। এ বছর দুর্গাপুজোর মহাষ্টমী ও কুমারী পুজো পড়েছে ১৯ অক্টোবর, সোমবার। বেলুড় মঠ-সহ অধিকাংশ জায়গায় মহাঅষ্টমীর দিনেই কুমারী পুজা হয়ে থাকে। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে প্রথম কুমারী পুজোর প্রচলন করেছিলেন।

দেবী পুরাণে কুমারী পুজোর উল্লেখ রয়েছে। এক বছর থেকে ১৬ বছরের কুমারীকে পুজো করা হয়ে থাকে। ব্রাহ্মণ অবিবাহিত কন্যা অথবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পুজো করা যায়। বয়স অনুযায়ী কুমারীদের নাম আলাদা আলাদা রয়েছে। রামকৃষ্ণ বলেছেন, শুদ্ধাত্মা কুমারীর মধ্যে রয়েছে ভগবতীর প্রকাশ।

আরও পড়ুন: শরৎ এল রে: ‘রজনী কুটির’-এর দুর্গাপুজো, বর্গি হামলার ইতিহাসের দলিল

প্রাচীনকালে মুনিঋষিরা কুমারীপুজোর মাধ্যমে প্রকৃতিকে পুজো করতেন। প্রকৃতি মানে নারী। প্রকৃতিরই রূপ কুমারীদের মধ্যে প্রতিফলিত হয়।তাঁদের বিশ্বাস ছিল, মানুষের মধ্যেই ঈশ্বরের অসীম প্রকাশ, কারণ মানুষ চৈতন্যময়। তবে যাঁদের মন নির্মল, সত্যনিষ্ঠ ও কলুষমুক্ত, তাঁদের মধ্যে ঈশ্বরের প্রকাশ আরও বেশি। কুমারীদের মধ্যে এই পবিত্র গুণগুলি বিদ্যমান বলেই তাঁদের দেবীরূপে কল্পনা করে পুজোর জন্য নির্বাচন করা হয়।

বাংলার বাইরে মাদুরাইয়ের মীনাক্ষী দেবী মন্দিরে ও কন্যাকুমারীতেও মহা ধুমধামের সঙ্গে কুমারী পুজো হয়। কুমারীপুজোর আগে সাধক কুমারীকে নতুন বস্ত্র, ফুলের মালা ও মুকুটে সাজানো হয়। পায়ে আলতা পরানো হয়। কপালে সিঁদুর ও তিল সৌন্দর্যে রাঙিয়ে তোলা হয়।

আরও পড়ুন: শরৎ এল রে: দেবী দুর্গার নয়টি রূপ কী জানেন?

কোলাসুর-কে বধ করার মধ্যে দিয়ে কুমারী পুজোর উৎপত্তি হয় বলে মনে করা হয়। কোলাসুর এক সময় স্বর্গ ও মর্ত্য-এর অধিকার নেওয়ার ফলে দেবতাগণ মহাকালীর কাছে যান। দেবগণের ডাকে সাড়া দিয়ে দেবী পুর্নজন্ম-এ কুমারীরূপে কোলাসুর-কে বধ করেন। এর ফলে মর্ত্যে কুমারীপুজোর প্রচলন শুরু হয় বলে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে।

দেখুন: