• facebook
  • twitter
  • youtube
Tuesday, 13 October, 2026

দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, পুরভোট নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের জল্পনা

বনগাঁয় গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করার পর কলকাতায় ফিরে দিল্লির বিমান ধরবেন মুখ্যমন্ত্রী

দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, পুরভোট নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের জল্পনা

Image: IANS

দুর্গাপুজোর উদ্বোধনের মধ্যেই মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর এই রাজধানী সফর ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। রানাঘাট, কল্যাণী ও বনগাঁয় একাধিক পুজোর উদ্বোধন সেরে দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি (Suvendu Adhikari)। সেখানে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে রাতেই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। বিজেপি সূত্রে খবর, সামনেই কলকাতা ও হাওড়া পুরসভার ভোট। তা মাথায় রেখেই সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: উপনির্বাচনে জয়ের পর পুরসভা দখলের লক্ষ্যে বিজেপি, কলকাতা-হাওড়ায় ‘ট্রিপল ইঞ্জিন’ সরকারের ডাক শুভেন্দুর

রবিবার থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর উদ্বোধন করছেন শুভেন্দু (Suvendu Adhikari)। মঙ্গলবারও রয়েছে নদিয়া ও উত্তর ২৪ পরগনা পুজো উদ্বোধনের কর্মসূচি। বনগাঁয় গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করার পর কলকাতায় ফিরে দিল্লির বিমান ধরবেন মুখ্যমন্ত্রী।

নভেম্বর মাসে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন হতে পারে। রাজ্যে ক্ষমতায় আসার পর এই দুই গুরুত্বপূর্ণ শহরের পুরভোটে প্রথমবারের মতো লড়াইয়ের মুখে পড়তে চলেছে বিজেপি সরকার। ফলে নির্বাচনী রণকৌশল, দলের সাংগঠনিক প্রস্তুতি এবং প্রার্থী বাছাইয়ের মতো বিষয়গুলি নিয়ে দিল্লির বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে রাজধানী সফরের বিষয় নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: গেট টপকে যন্তর মন্তরে ঢুকে পড়ল সৌরভ-আশুতোষেরা, এফআইআর দায়ের করতে পারে দিল্লি পুলিশ

পুজোর মরসুমে দিল্লি সফর সংক্ষিপ্ত রেখেই মঙ্গলবার রাতে কলকাতায় ফেরার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বুধবার তাঁর (Suvendu Adhikari) মুর্শিদাবাদ সফরে যাওয়ার কথা। সেখানে কয়েকটি দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি। রাজনৈতিক দিক থেকেও এই জেলা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। গত বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে আটটিতে জয় পেয়েছিল বিজেপি। সম্প্রতি রেজিনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী শাখারভ সরকার জয়ী হয়েছেন। ফলে মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) মুর্শিদাবাদ সফর ঘিরে রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে অনেকে মনে করছে।

দেখুন: দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে রানাঘাটে মুখ্যমন্ত্রী, চারের পল্লীতে বিশেষ আয়োজন