কর্তব্যরত নার্সকে প্রেমের প্রস্তাব দেন খোদ বিএমওএইচ। আর তাতে সাড়া দেননি নার্স। আর তাই নার্সের উপর প্রতিশোধ নিলেন বিএমওএইচ বলে অভিযোগ। কর্মরত অবস্থাতেই নার্সকে যৌন হেনস্থা করলেন বিএমওএইচ বলে অভিযোগ। এমনকী যৌন হেনস্থা করার পাশাপাশি মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠল খোদ বিএমওএইচ -এর বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে যায়। নার্সের পক্ষ থেকে অভিযোগ পেতেই তড়িঘড়ি গ্রেপ্তার করা হল স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিককে। বিজেপি সরকারের আমলে এধরণের কুকর্মকে বরদাস্ত করা হবে না বলে সাফ বার্তা দিয়েছে রাজ্য সরকার। তারপরও এমন ঘটনা ঘটানো হয়েছে বলে ্ভিযোগ।
ধৃত বিএমওএইচ-এর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। আর ওই যুবতী নার্স কমিউনিটি হেলথ অফিসার। গত বৃহস্পতিবার ওই নার্স কিছু কাগজপত্র নিয়ে আসার জন্য গড়বেতায় বিএমএইচও অফিসে যান। তখন তাঁকে প্রেমের প্রস্তাব দেন ওই বিএমওএইচ। তা সরাসরি প্রত্যাখ্যান করেন ওই নার্স। আর তখন ওই প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে যৌন হেনস্তা করেন বিএমওএইচ বলে অভিযোগ। নির্যাতিতা নার্সের দাবি, শুধু যৌন হেনস্থা করাই নয় তাঁকে মারধরও করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই বিএমওএইচ-এর নাম ডঃ প্রবীর কুমার বাউরি। যৌন হেনস্থার জেরে আহত অবস্থায় ওই নার্স গড়বেতায় চিকিৎসাধীন থাকেন। প্রথমে সম্মানের কারণে তিনি থানায় লিখিত অভিযোগ না জানালেও পরে পরিবারের পরামর্শে রবিবার গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নার্স। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে গড়বেতা থানার পুলিশ। এই পরিস্থিতিতে বিপদ বুঝে পালানোর চেষ্টা করেন বিএমওএইচ। গড়বেতা থানার পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি টিম তৈরি করে শুরু হয় তল্লাশি অভিযান। তারপর রবিবার রাতে গ্রেপ্তার করা হয় স্বাস্থ্য বিএমওএইচকে। এমনকী বেশ কয়েক বার বিএমওএইচ কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা নার্স।
তাছাড়া এই বিএমওএইচকে সোমবার গড়বেতা আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। জেলার মুখ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ধৃতের বিরুদ্ধে একাধিক নার্সকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এবার এই বিএমওএইচের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।




