নিয়মিত খেলার সুযোগ পাবেন বলে মুম্বাই ছেড়ে গিয়েছিলেন গোয়া। কিন্ত সেখানেও সুযোগ পেলেন না শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন (Arjun Tendulkar)। রঞ্জি ট্রফির (Ranji Trophy) নতুন মরসুমে গোয়ার দল থেকে বাদ পড়লেন তিনি (Arjun Tendulkar)।
২০২৬-২৭ মরসুমের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে গোয়া ক্রিকেট সংস্থা। দলের অধিনায়ক করা হয়েছে অভিনব তেজরানাকে। তবে শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুনের (Arjun Tendulkar) নাম না থাকায় দল বাছাই ঘিরে তৈরি হয়েছে চর্চা।
২০২২-২৩ মরসুম থেকে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন অর্জুন (Arjun Tendulkar)। বাঁ হাতি পেসার হওয়ার পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে গোয়ার হয়ে ৫০ উইকেট নেওয়ার নজিরও গড়েছিলেন। তার পরেও নতুন মরসুমের রঞ্জি দলে (Ranji Trophy) জায়গা হল না তাঁর।
এর আগে ওমান সফরেও গোয়ার দলে ছিলেন না অর্জুন (Arjun Tendulkar)। ২০২৫-২৬ মরসুমে কেরলের বিরুদ্ধে গোয়ার হয়ে শেষ রঞ্জি ম্যাচ (Ranji Trophy) খেলেছিলেন তিনি(Arjun Tendulkar)। বিজয় হাজারে ট্রফিতেও গোয়ার প্রতিনিধিত্ব করেছেন শচীন-পুত্র। তবে এ বার কেন তাঁকে দলে রাখা হয়নি, সে বিষয়ে নির্বাচকদের তরফে কোনও কারণ জানানো হয়নি।
গোয়া দলের প্রধান কোচ দীনেশ মোঙ্গিয়া। তাঁর পরামর্শেই অর্জুন (Arjun Tendulkar) বাদ পড়েছেন কি না তা অবশ্য জানা যায়নি। তবে সেইরকম জল্পনাই চলছে গোয়ার ক্রিকেট মহলে।
আরও পড়ুন: বৈভব সূর্যবংশীকে এখনই তারকা মানতে নারাজ কপিল দেব! তিন বছর অপেক্ষার পরামর্শ
১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২০২৬-২৭ মরসুমের রঞ্জি ট্রফি (Ranji Trophy)। এলিট গ্রুপ ‘এ’-তে গোয়ার প্রথম ম্যাচ বরোদার বিরুদ্ধে। পানাজিতে হবে সেই ম্যাচ। এই ম্যাচে ফল ভাল না হলে অবশ্য ডাক পড়তে পারে অর্জুনের।
নতুন মরসুমে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে ভালো ফল করার লক্ষ্য নিয়েই নামবে গোয়া। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় অর্জুনের (Arjun Tendulkar) অনুপস্থিতিই। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ উইকেট নেওয়ার পরেও কেন জায়গা হল না তাঁর, সেই প্রশ্নের উত্তর আপাতত অজানাই।
দেখুন:




