সিজেপির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎকে (Abhijeet Dipke) শনিবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে আটক করল পুলিশ। মুম্বাই থেকে দিল্লিগামী তাঁর বিমান সকাল ১০টা ১৯ মিনিটে বিমানবন্দরে নামতেই সেখানে পৌঁছে যান পুলিশকর্মীরা। দীপকের (Abhijeet Dipke) সঙ্গে বিমানে ছিলেন সৌরভ দাস (Sourav Das) এবং আশুতোষ রাঙ্কারাও (Ashutosh Ranka) । তাঁদেরও আটক করা হয়েছে বলে অভিযোগ। অন্য যাত্রীদেরও কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে খবর।
দীপকেদের (Abhijeet Dipke) বিমান দিল্লিতে নামার আগেই বিমানবন্দরে অপেক্ষা করছিল পুলিশ। সেখানে ছিলেন বহু মহিলা পুলিশকর্মীও। বিমান অবতরণের পর সিজেপি নেতারা নিজেদের আসনে বসেই ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার শুরু করেন। সেই লাইভে পুলিশের সঙ্গে তাঁদের কথা কাটাকাটির ছবিও দেখা যায়। দীপকে স্পষ্ট জানিয়ে দেন, গ্রেপ্তার হতে পারেন জেনেই তিনি দিল্লিতে এসেছেন।
দীপককে (Abhijeet Dipke)আটক করার পর সিজেপি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বকে বিক্ষোভস্থলে পৌঁছনোর আগেই আটকে দেওয়ার জন্য এটা দিল্লি পুলিশের পূর্বপরিকল্পিত পদক্ষেপ। সকলের চলাফেরার স্বাধীনতা রয়েছে। তীব্র নিন্দা করছে সিজেপি। অবিলম্বে দীপকে, দাস, রাঙ্কার নিঃশর্ত মুক্তি দাবি করা হচ্ছে।‘
#WATCH | Delhi Police personnel enter the aircraft that was carrying Cockroach Janta Party (CJP) Founder Abhijeet Dipke to Delhi. The flight landed at IGI Airport a few minutes ago. “…I have come here to be arrested; arrest me,” Abhijeet Dipke tells Delhi Police “No, this is not an arrest. Please cooperate,” Delhi Police personnel tell him.
— ANI (@ANI) October 10, 2026
এর আগে শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ইউটিউবার ধ্রুব রাঠীকে (Dhruv Rathee) । সিজেপির (CJP) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যন্তর মন্তরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাঁর। পুলিশ তাঁকে দিল্লি না যাওয়ার অনুরোধ জানিয়েছিল বলে খবর। সেই নির্দেশ অমান্য করার অভিযোগেই তাঁকে আটক করা হয়।
আরও পড়ুন: যন্তর মন্তরে যাওয়ার আগেই আটক ইউটিউবার ধ্রুব রাঠী, সিজেপির প্রতিবাদ ঘিরে কড়া নিরাপত্তা
ধ্রুব (Dhruv Rathee) ছাড়াও সমাজমাধ্যমে জনপ্রিয় একাধিক মুখ এবং সিজেপির (CJP) বেশ কয়েক জন নেতাকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, শুক্রবার রাত থেক শনিবার সকাল পর্যন্ত আটক হওয়া মানুষের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
সিজেপি (CJP) নেতা সৌরভ জানিয়েছেন, তাঁদের আইনি বিষয়গুলি দেখাশোনা করেন যে রত্না সিং, তাঁকেও শনিবার সকালে আটক করেছে পুলিশ। আইনজীবীদের একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন শনিবার সকালে একটি সাংবাদিক বৈঠক করে বিরোধীদের তোপ দেগেছেন। রাজধানীর শান্তি নষ্ট করার উদ্দেশে বিরোধী দলগুলি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘দেশে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। ১৪০ কোটি মানুষের অধিকাংশই শান্তিপূর্ণ ভাবে দেশের উন্নয়নের অবদান রাখছেন। সেই অবস্থাকে নষ্ট করার চেষ্টা চলছে। ইন্ডিয়া-র নেতা রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়াল ও সিজেপি এই চেষ্টা চালিয়ে যাচ্ছে।‘
দেখুন:




