সামান্য বিবাদ থেকে ঘটে গেল অমানবিক ঘটনা। শুক্রবার জলের পাইপলাইন বসানোর কাজ চলছিল। কিন্তু তাতে সামনের বাড়ির সমস্যা তৈরি হয়। তাই বিষয়টি নিয়ে গোলমাল শুরু হয়। সেটা থামাতে যান দু’মাসের অন্তঃসত্ত্বা বধূ। আর তার জেরেই ঘটে অঘটন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে অন্তঃসত্ত্বা বধূর পেটে লাথি মারা হয়। তাতে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে থাকেন ওই বধূ। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি ওই বধূকে হাসপাতালে নিয়ে গেলে গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাওড়া সাঁকরাইলের এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বাড়ির সামনে জলের পাইপলাইন বসানোর কাজ চলছিল। সেটাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ শুরু হয়। আর সেই বিবাদ থামাতে যান ওই বধূ। কিন্তু গোলমাল থামাতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন দু’মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ। ওই গোলমাল থামাতে গেলে বচসা আরও বেড়ে যায়। আর তখনই ওই বধূর পেটে লাথি মারে এক যুবক। এটা সকলেই দেখতে পান। লাথি মারার সঙ্গে সঙ্গেই রক্তপাত শুরু হয় বধূর। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা গর্ভপাতের কথা জানান। আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়ে ওই পরিবারের। পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সাঁকরাইলের মাঝেরপাড়া এলাকার ঘটনায় এখন চাপা উত্তেজনা তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাড়ির সামনে জলের পাইপলাইন বসানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বচসা চলছিল। সেই বচসা থামাতে যান অন্তঃসত্ত্বা বধূ। কিন্তু দু’পক্ষের মধ্যে বচসা চরমে উঠে গেলে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ওই অন্তঃসত্ত্বা মহিলা। তখন প্রতিবেশী যুবক ফারহান মোল্লা ওই বধূর পেটে লাথি মারেন। পরিবারের পক্ষ থেকে এমনই অভিযোগ করা হয়েছে। ওই ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন বধূ। কিছুক্ষণের মধ্যেই তাঁর রক্তপাত শুরু হয়ে যায়। এই ঘটনার পর সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। ওই অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত ফারহান মোল্লা-সহ আজগর মোল্লা এবং সুরজ মোল্লাকে গ্রেপ্তার করেছে সাঁকরাইল থানার পুলিশ।
পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতিবেশী যুবক ফারহান মোল্লা বধূর পেটে লাথি মারে। তার জেরেই মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। কিছুক্ষণের মধ্যেই তাঁর রক্তপাত শুরু হয়। মহিলার স্বামী রমত মল্লিক অভিযোগ করেন, তাঁর স্ত্রী দু’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রায় ১০ বছর পর তাঁদের সন্তান হওয়ার কথা ছিল। কিন্তু এই ঘটনার পর সব শেষ হয়ে গেল। কারণ চিকিৎসকেরা জানান, গর্ভপাত হয়ে গিয়েছে।




