ইজরায়েলের সর্বোচ্চ অসামরিক বীরত্বের সম্মান পেতে চলেছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর (Captain Smit Machchhar)। গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে (Flydubai) যে হামলা হয়, তাতে স্মিতের সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হচ্ছে।
ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ জানিয়েছেন, চোট থেকে সুস্থ হয়ে উঠলে মচ্ছরের (Captain Smit Machchhar) হাতে ‘প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ফর সিভিলিয়ান হিরোইজম’ তুলে দেওয়া হবে।
এই স্বীকৃতির পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক সম্মান পেতে চলেছেন ভারতীয় এই পাইলট (Captain Smit Machchhar)। আমেরিকার কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের কংগ্রেশনাল রেকর্ডে মচ্ছরের সাহসিকতার প্রশংসা করে একটি বিবৃতি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছেন।
গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের ১০৭৩ নম্বর (Flydubai) বিমানে গুরুতর জখম হয়েছিলেন মচ্ছর। বিমানের ফার্স্ট অফিসার কুড়ুল দিয়ে তাঁর উপর হামলা চালান বলে অভিযোগ।
গুরুতর আহত হওয়া সত্ত্বেও মচ্ছর(Captain Smit Machchhar) কোনওরকমে ককপিটের দরজা খুলে দেন। এর ফলে বিমানের (Flydubai) যাত্রী ও অন্য কর্মীরা হামলাকারীকে ধরে ফেলতে সক্ষম হয়। শেষ পর্যন্ত বিমানটিকে সৌদি আরবের তাবুকে অবতরণ করা সম্ভব হয়।
আরও পড়ুন: ভয়ঙ্কর হামলার ছক! ৯/ ১১-র অনুকরণে পরিকল্পনা, ফ্লাইদুবাই কো-পাইলটের মুখে চাঞ্চল্যকর তথ্য
মচ্ছরের সাহকিকতা স্বীকৃতি হিসেবে মার্কিন কংগ্রেসে বিবৃতি
ইলিনয়ের ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে মচ্ছরের ভূমিকার স্বীকৃতিস্বরূপর মার্কিন কংগ্রেসের সরকারি নথি ‘কংগ্রেশনাল রেকর্ড’-এ তা অন্তর্ভুক্ত করবেন।
কৃষ্ণমূর্তি বলেন, ‘ক্যাপ্টেন মচ্ছর যখন নিজের প্রাণ বাঁচানোর জন্য লড়াই করছিলেন, তখন তিনি জানতেন, বিমানে থাকা প্রত্যেকের জীবন নির্ভর করছে তাঁর পরবর্তী পদক্ষেপের উপর।‘
তিনি আরও বলেন, ‘আহত হওয়া সত্ত্বেও, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে বিমানটি (Flydubai) দ্রুত নিচে নেমে যাচ্ছে। তা সত্ত্বেও তিনি দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন।‘
আরও পড়ুন: ফ্লাইদুবাই বিমানে জঙ্গি হামলার চেষ্টা, ভারতীয় পাইলটকে কুঠার দিয়ে আঘাত কো-পাইলটের
কৃষ্ণমূর্তির মতে, ভারতীয় পাইলটের (Captain Smit Machchhar) উপস্থিত বুদ্ধি ও পদক্ষেপ বিমানে থাকা অন্যদের পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ করে দিয়েছিল। তিনি বলেন, ‘তাঁর উপস্থিত বুদ্ধি, দৃঢ় সংকল্প ও সাহসিকতা যাত্রী এবং বিমানকর্মীদের হামলার হাত থেকে রক্ষা পেতে এবং বড় বিপর্যয় এড়াতে সাহায্য করেছিল।‘
তিনি বলেন, ‘১০৭৩ নম্বর উড়ানের প্রত্যেক যাত্রীর পিছনে একটি করে পরিবার রয়েছে, যারা অকল্পনীয় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।‘ কৃষ্ণমূর্তির কথায়, ‘ক্যাপ্টেন মচ্ছর হাল ছাড়েননি বলেই বিমানে থাকা যাত্রী ও কর্মীরা তাঁদের প্রিয়জনদের কাছে ফিরে যেতে পেরেছেন।‘
মচ্ছরের (Captain Smit Machchhar) দ্রুত আরোগ্য কামনা করেছেন কৃষ্ণমূর্তি। পাশাপাশি তাঁর স্ত্রী সোনাল এবং দুই সন্তানের প্রতিও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। উল্লেখ্য কংগ্রেশনাল রেকর্ড হল মার্কিন কংগ্রেসের অধিবেশন ও বিতর্কের সরকারি নথি। কোনও ব্যক্তি, সংগঠন বা গুরুত্বপূর্ণ ঘটনার স্বীকৃতি জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি নথিভুক্ত করতে এই রেকর্ড ব্যবহার করা হয়।
দেখুন:




