সামনেই মহালয়া। এদিকে পুজোর দোরগোড়াতে দাঁড়িয়েও পিছু ছাড়ছে না বৃষ্টি। কারণ বর্ষার বিদায়ের মুখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একাধিক নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মহালয়া পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। চলতি সপ্তাহে উত্তর-দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ার কোনো কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শুক্র-রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়ার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিাটর বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই তিন জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে এদিন কোনও সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। মহালয়ার দিন অর্থাৎ শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার এখনও পর্যন্ত কোনও ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই।
কলকাতার আবহাওয়া
দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে কলকাতা। আজ সারাদিনই শহরে মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
বুধবার উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিন উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শুক্র-রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিাটর বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় শুক্রবার কোনও সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে সপ্তাহান্তে মহালয়ার দিন অর্থাৎ শনিবার ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।




