একাই থাকতেন মহিলা। কিন্তু এবার তাঁর দেহ মিলল বাড়ির ভিতর থেকেই। তাঁর পোশাক অবিন্যস্ত হয়ে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই আসানসোল ঘিরে আলোড়ন ছড়িয়ে পড়েছে। আর তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, মহিলাকে কি ধর্ষণ করে খুন করা হয়েছে? যদিও এই নিয়ে পুলিশ এখনও মুখ খুলতে চায়নি। তবে মনে করা হচ্ছে, মঙ্গলবার বেশি রাতে এই ঘটনা ঘটেছে। যা এদিন সামনে এসেছে।
স্থানীয় সূত্রে খবর, বাড়ির ভিতর থেকে ওই বধূর মৃতদেহ উদ্ধার হয়েছে। পরনের পোশাক অবিন্যস্ত হয়ে প্রায় অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল। কে বা কারা রাতে তাঁর ঘরে এসেছিল তা জানা যায়নি। কারণ রাতে সকলেই ঘুমাচ্ছিল। তেমন কোনও আওয়াজ শোনা যায়নি। কিন্তু সকাল হতেই এই ঘটনা সামনে আসে। তখন ওই বধূর ঘরে গিয়ে দেখা যায়, ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। গায়ের জামাকাপড় কেউ যেন টেনে খুলে দিয়েছে। আসানসোলে ওই বধূর উপর শারীরিক নিগ্রহ হয়েছিল কি? কী উদ্দেশে খুন? প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বেশি রাতে ওই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। রানিগঞ্জের জে কে নগর কোলিয়ারি এলাকায় বাড়ি ওই গৃহবধূর। ওই বধূর নাম অনিতা দেবী (৪৫)। অনিতা দেবীর স্বামীর সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরেই কোনও সম্পর্ক ছিল না। আর সন্তান বাইরে থাকেন। সুতরাং এই বাড়িতে একাই থাকতেন বধূ অনিতা। আবাসনের ওই বাড়িতে একাই থাকার জেরে অনেকের সঙ্গেই তাঁর পরিচয় ছিল। সুতরাং পরিচিত কেউ রাতে বাড়িতে এসেছিল বলেই মনে করা হচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দারা সন্ধ্যার পর থেকে অনিতা দেবীকে দেখতে পাননি। সকালেও কোনও সাড়া না মেলায় সন্দেহ হয়েছিল প্রতিবেশীদের। তখন উঁকিঝুঁকি দিয়ে এমন অবস্থা দেখে পুলিশে খবর দেন তাঁরা।
তাছাড়া বাড়িতে ওভাবে অনিতা দেবীকে পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের টিম। ঘটনাস্থলে আসেন পুলিশ কমিশনার প্রণব কুমার, ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস-সহ পুলিশের অফিসাররা। ঘিরে ফেলা হয় ওই আবাসন। দেখা যায়, ঘরের মধ্যে পড়ে আছে অনিতার দেহ। পরনের পোশাক অবিন্যস্ত। ঘরের জিনিসপত্র ছড়িয়ে পড়ে রয়েছে। ডাকাতিতে বাধা পাওয়ায় ওই মহিলাকে খুন করা হয়েছে? মহিলার মৃত্যুর সঙ্গে জড়িয়ে তাঁরই কোনও পরিচিত? খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য ও নমুনা সংগ্রহ করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।




