• facebook
  • twitter
  • youtube
Wednesday, 7 October, 2026

‘আমাদের কাছে এক বড় অনুপ্রেরণা মোদীজি’, প্রশাসক প্রধানমন্ত্রীর রজতজয়ন্তীতে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী এদিনও দেশের মানুষের সেবা করে যেতে চান বলে ভাষণে জানিয়েছেন। আর যতদিন পারবেন মানুষের সেবা করে যাবেন বলেও

‘আমাদের কাছে এক বড় অনুপ্রেরণা মোদীজি’, প্রশাসক প্রধানমন্ত্রীর রজতজয়ন্তীতে বার্তা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari Image: ANI

একটানা ২৫ বছর প্রশাসকের ভূমিকা পালন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়কাল মোটেই কম নয়। বরং এত দীর্ঘ সময় ধরে প্রধান প্রশাসকের চেয়ারে বসে সাফল্যের সঙ্গে সেটাকে ধরে রাখা এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা মোটেই সহজসাধ্য কাজ নয়। আর এই কঠিন কাজটাই করতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী। আর বুধবার সেই মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মুখ্যমন্ত্রীত্ব এবং প্রধানমন্ত্রীত্বের রজত জয়ন্তী হল। এদিন ২৫ বছর পূর্ণ হল প্রশাসকের ভূমিকায়। আর এই বিশাল রাজনৈতিক পদের সাফল্য উদযাপনে দেশজুড়ে শুরু হয়েছে ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচি। যা পশ্চিমবঙ্গে সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর দিলেন বার্তাও।

বুধবার সকালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে ‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখান থেকেই প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন তিনি। এমনকী তাঁর এবং দলের নেতা-মন্ত্রীদের কাছে প্রধানমন্ত্রীই যে অনুপ্রেরণা সেই বার্তাও দিলেন সবার সামনে। এদিন প্রধানমন্ত্রী যে ভাষণ নয়াদিল্লি থেকে দিয়েছেন সেটা দেখেছেন শুভেন্দু অধিকারী। আর তারপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘উনিনিজেকে প্রধানমন্ত্রী বলেন না। বলেন প্রধান সেবক। শুধু বলেন না, সেভাবেই নিজের কাজ করেন। আমাদের কাছে এক বড় অনুপ্রেরণা মোদীজি।’ প্রধানমন্ত্রী নিজেকে দেশের জনগণের সেবক বলে থাকেন। সাধারণ মানুষের চৌকিদারও বলেছেন।

প্রধানমন্ত্রী এদিনও দেশের মানুষের সেবা করে যেতে চান বলে ভাষণে জানিয়েছেন। আর যতদিন পারবেন মানুষের সেবা করে যাবেন বলেও দাবি করেছেন। এই ভাষণ যখন প্রধানমন্ত্রী দিচ্ছিলেন নয়াদিল্লি থেকে তখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে জায়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ শুনছিলেন রাজ্যবাসী থেকে শুরু করে রাজ্যের প্রায় সব মন্ত্রী এবং রাজ্য বিজেপির নেতারাও। রাষ্ট্রের সেবায় নিজেকে যে একা মনে হয়নি সেটাও সবাই শুনেছেন প্রধানমন্ত্রীর ভাষণে।

তাছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পছন্দের পাত্র প্রধানমন্ত্রীর। বহুবার তাঁর প্রশংসা ও তাঁর প্রতি ভরসার কথা শোনা গিয়েছে নরেন্দ্র মোদীর মুখে। আর এবার প্রশাসক নরেন্দ্র মোদীর ২৫ বছর দেশজুড়ে সকলে উদযাপন চলছে। তাই পাল্টা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। তবে বুধবার নেতাজি ইন্ডোরে ‘সেবা জ্যোতি যাত্রা’ অনুষ্ঠান করে তিনিও দেখিয়ে দিয়েছেন পাল্টা সম্মান। এখান থেকে প্রশাসক মোদীর ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মানুষের সেবা কর্মে প্রধানমন্ত্রীই অনুপ্রেরণার মূল উৎস। প্রধানমন্ত্রীকে সামনে রেখে রাজ্যবাসীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করার শক্তি পেয়েছেন তিনি নিজে। বুধবার সন্ধ্যায় গুজরাতে মোদীর জন্মস্থানে উপস্থিত থাকতে সেখানে যাচ্ছেন।’