• facebook
  • twitter
  • youtube
Tuesday, 6 October, 2026

‘ফার্ন ডাইভারসিটি পার্ক’-এর উদ্বোধন, ফুল চাষিদের আশার আলো দেখালেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী

মন্ত্রী দাবি করেন, আগামী দিনে এই উদ্যানটি ফার্ন গবেষণার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের অন্যতম শীর্ষস্থানীয় কনজারভেশন সেন্টার হিসেবে গড়ে উঠবে

‘ফার্ন ডাইভারসিটি পার্ক’-এর উদ্বোধন, ফুল চাষিদের আশার আলো দেখালেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী

Image: SNS

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পালিত হল কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী (Kalyan Chakraborty)। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে নতুন তৈরি হওয়া ‘ফার্ন ডাইভারসিটি পার্ক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি (Kalyan Chakraborty)।

মন্ত্রী(Kalyan Chakraborty) দাবি করেন, আগামী দিনে এই উদ্যানটি ফার্ন গবেষণার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের অন্যতম শীর্ষস্থানীয় কনজারভেশন সেন্টার হিসেবে গড়ে উঠবে। তিনি (Kalyan Chakraborty) জানান, ডিপার্টমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির মাধ্যমে এই পার্কে কীভাবে বৈচিত্র্য বাড়ানো যায় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় গড়ে তোলা যায়, সে বিষয়ে রাজ্য সরকার চেষ্টা চালাবে। এই লক্ষ্যে একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরি করে দ্রুত অর্থ অনুদানের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে আর্জি জানান তিনি(Kalyan Chakraborty)।

Image: SNS

নদিয়ার ফুল চাষ ও দীর্ঘদিনের হিমঘরের দাবির প্রসঙ্গে মন্ত্রী (Kalyan Chakraborty) বলেন, রানাঘাট ২ নম্বর ব্লকের নোকাইবাড়ি হাওড়ার পরেই দ্বিতীয় বৃহত্তম ফুলের বাজার রয়েছে, কিন্তু সেখানকার হিমঘরটি এতদিন বন্ধ হয়ে পড়ে রয়েছে। এ নিয়ে পূর্ববর্তী সরকারের উদাসীনতাকে দায়ী করে মন্ত্রী কল্যাণ চক্রবর্তী (Kalyan Chakraborty) বলেন, ‘আগের সরকার কৃষি বা উদ্যানপালন কোনও ক্ষেত্রেই নজর দেয়নি। তবে বর্তমান নতুন ডবল ইঞ্জিন সরকার ‘বিকশিত ভারত’-এর অঙ্গ হিসেবে ‘বিকশিত বাংলা’ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুন: শরৎ এল রে: দুয়ারে দুর্গাপুজো, তার আগে পদ্ম ফুলের জোগানে ব্যস্ত মালদহের মুসলিম চাষিরা

কবির পংক্তি উদ্ধৃত করে মন্ত্রী (Kalyan Chakraborty) বলেন, ‘কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে’। আগের সরকারের আমলে ডাল খালি ছিল, ফুল ফোটেনি। তবে আমরা চাই শত পুষ্প প্রস্ফুটিত হোক, কৃষকেরা ফুল চাষ করে লাভবান হোক। নদিয়ার ফুল চাষিরা যাতে উপকৃত হন, সেজন্য সরকার প্রয়োজনীয় সব রকম সহায়তা ও পরিকল্পনা গ্রহণ করছে বলে আশ্বাস দেন তিনি।

দেখুন: