• facebook
  • twitter
  • youtube
Saturday, 3 October, 2026

রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে ইতিহাস গড়লেন কুমকুম, এই ইভেন্টে প্রথম সোনা পেল ভারত

এশিয়ান গেমসের ইতিহাসে মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে এর আগে কোনও ভারতীয় সোনার পদক জিততে পারেননি। সেই খরা কাটানোর পাশাপাশি এই ইভেন্টের ফাইনালে ওঠা প্রথম ভারতীয় মহিলা হিসাবেও নজির গড়লেন কুমকুম

রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে ইতিহাস গড়লেন কুমকুম, এই ইভেন্টে প্রথম সোনা পেল ভারত

Image: IANS

এশিয়ান গেমসে (Asian Games) শনিবার সকালে রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে ইতিহাস গড়ল ভারত। তিরন্দাজিতে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন ১৭ বছরে কুমকুম মোহোদ (Kumkum Anil Mohod)। রুদ্ধশ্বাস লড়াইয়ে ফয়সালা হয় শুটআউটে।ফাইনালে দক্ষিণ কোরিয়ার ও ইয়েজিনকে শুটঅফে হারিয়ে দেশের হয়ে এই ইভেন্টে প্রথম সোনার পদক এনে দিলেন মহারাষ্ট্রের তরুণ তিরন্দাজ।

ফাইনালের পাঁচ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দু’জনের স্কোর দাঁড়ায় ৫-৫। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় শুটঅফে। নিয়ম অনুযায়ী, দু’জনকেই একটি করে তির ছুঁড়তে হয়। সেই মুহূর্তে কুমকুমের তির গিয়ে লাগে ১০ নম্বরে। প্রতিপক্ষের তিরকে পিছনে ফেলে সেই এক শটেই সোনা নিশ্চিত করেন তিনি (Kumkum Anil Mohod)।

এশিয়ান গেমসের (Asian Games) ইতিহাসে মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে এর আগে কোনও ভারতীয় সোনার পদক জিততে পারেননি। সেই খরা কাটানোর পাশাপাশি এই ইভেন্টের ফাইনালে ওঠা প্রথম ভারতীয় মহিলা হিসাবেও নজির গড়লেন কুমকুম(Kumkum Anil Mohod)।

আরও পড়ুন: ইতিহাস গড়ে এশিয়ান গেমসে গোল্ফে সোনা প্রণবী উরসের, মহিলাদের দলগত ইভেন্টে রুপো ভারতের

শুক্রবার থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন ১৭ বছরের এই তিরন্দাজ। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন দক্ষিণ কোরিয়ার কাং চেয়াং। ৬-৪ সেট পয়েন্টে সেই ম্যাচ জিতে শেষ চার পৌঁছন কুমকুম (Kumkum Anil Mohod)। কাং চেয়ং ছিলেন ইভেন্টের শীর্ষ বাছাই এবং অলিম্পিক চ্যাম্পিয়ন। ফলে তাঁর বিরুদ্ধে জয় কুমকুমের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।

সেমিফাইনালেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছিল। চিনের ঝু জিংইয়ের বিরুদ্ধে শুরু থেকেই চাপের মধ্যে ছিলেন ভারতীয় তিরন্দাজ। তবে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে ৬-৩ সেট পয়েন্টে ম্যাচ জিতে নেন তিনি (Kumkum Anil Mohod)। সেই জয়ই তাঁকে পৌঁছে দেয় ইতিহাসের পাতায়। মহিলাদের ব্যক্তিগত রিকার্ভের এশিয়ান গেমস ফাইনালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে।

আরও পড়ুন: এশিয়ান গেমসে ইতিহাস ভারতের, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মেয়েদের রিকার্ভ টিমের সোনা

ফাইনালও তাঁর পক্ষে খুব একটা সহজ ছিল না। প্রথম দু’টি সেট শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিলেন ও ইয়েজিন। সেখান থেকে অসাধারণ প্রত্যাবর্তন করেন কুমকুম। শেষ পর্যন্ত পাঁচ সেটের লড়াই শেষে ম্যাচ ৫-৫ সমতায় পৌঁছয়। চাপের মধ্যে দুর্দান্ত নিখুঁত শট নেন কুমকুম (Kumkum Anil Mohod)। তাঁর তির পৌঁছয় ১০ নম্বরে। সেই এক শটেই দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে টপকে ঐতিহাসিক সোনা নিশ্চিত করেন তিনি।

এই এশিয়ান গেমসেই এর এক দিন আগে মহিলাদের রিকার্ভ দলগত বিভাগে সোনা জেতা ভারতীয় দলের সদস্য ছিলেন কুমকুম (Kumkum Anil Mohod)। এবার ব্যক্তিগত বিভাগেও সাফল্য এল তাঁর ঝুলিতে। মাত্র ১৭ বছর বয়সে পরপর দুই ইভেন্টে সোনা জিতে ভারতীয় তিরন্দাজিতে ইতিহাস রচনা করলেন মহারাষ্ট্রের এই তরুণী(Kumkum Anil Mohod)।

দেখুন: ব্রাজিল ম্যাচে ভারতের রণকৌশল কী? অনুশীলনে কি মিলল তার ইঙ্গিত?