শনিবার এশিয়ান গেমসের মঞ্চে আরও একবার ইতিহাস লেখা হল। গল্ফে ভারতের হয়ে সোনা জিতলেন প্রণবী উরস। কাসুগাই কান্ট্রি ক্লাবের ইস্ট কোর্সে এশিয়ান গেমসে গল্ফে ব্যক্তিগত বিভাগে সোনা জিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই নজির গড়লেন তিনি। (Pranavi Urs) (Asian Games)
ফাইনাল রাউন্ডে ইভেন-পার ৭০ স্কোর করেন প্রণবী। চার রাউন্ড শেষে তাঁর মোট স্কোর দাঁড়ায় ১৫-আন্ডার ২৬৫। সেই পারফরম্যান্সেরের জেরেই ব্যক্তিগত বিভাগে সোনা পান তিনি।
আরও পড়ুন: ২৯ তম জন্মদিনে সোনা লাভলিনার, ৭৫ কেজিতে চিনের বাও জিই-কে হারিয়ে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন
শুধু ব্যক্তিগত সাফল্য নয়, ভারতের মহিলাদের দলগত ইভেন্টেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রণবীর। তাঁর সঙ্গে অদিতি অশোক এবং দীক্ষা ডাগরকে নিয়ে গড়া ভারতীয় দল চার রাউন্ড শেষে ১৪-আন্ডার ৫৪৬ স্কোর করে রুপোর পদক জেতে। তাঁদের সঙ্গে যৌথ ভাবে ১৪-আন্ডার স্কোর করে রুপোর পদ জেতেন চিনেন ইয়িন রুওনিং এবং সিঙ্গাপুরের শ্যানন তান।
প্রণবীর ব্যক্তিগত সোনার পরেই মহিলাদের দলগত বিভাগে রুপো জেতে ভারত। প্রণবী, অদিতি এবং দীক্ষার তিন সদস্যের দলটির মোট স্কোর ১৪-আন্ডার ৫৪৬। ২২-আন্ডার ৫৩৮ স্কোর করে সোনা জিতেছে চিন। দলগত ইভেন্টে তিন সদস্যের মধ্যে সেরা দু’জনের স্কোর যোগ করে চূড়ান্ত ফল নির্ধারণ করা হয়েছে।শেষ রাউন্ডে দুর্দান্ত খেলেন অদিতি। তিন-আন্ডার ৬৭ স্কোর করে তিনি ব্যক্তিগত বিভাগে ১৪তম স্থানে শেষ করেন। চার রাউন্ডে তাঁর মোট স্কোর ২-ওভার ২৮২।
আরও পড়ুন: এশিয়ান গেমসে ইতিহাস ভারতের, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মেয়েদের রিকার্ভ টিমের সোনা
দীক্ষা শেষ রাউন্ডে ৭-ওভার ৭৭ স্কোর করেন। সব মিলিয়ে ১২-ওভার স্কোর নিয়ে যৌথ ভাবে ২৩তম স্থানে শেষ করেন তিনি। মহিলাদের দলগত গল্ফে এশিয়ান গেমসের ইতিহাসে এটাই ভারতের প্রথম পদক। ফলে প্রণবীর ব্যক্তিগত সোনা এবং দলের রুপো-দুই সাফল্যেই এবারের অভিযান ভারতের মহিলা গল্ফের জন্য ঐতিহাসিক হয়ে রইল।




