• facebook
  • twitter
  • youtube
Saturday, 3 October, 2026

গুয়াহাটির নাইটক্লাবে ভয়াবহ কাণ্ড, পোশাক খুলে মহিলাকে মারধরের অভিযোগ, আটক ম্যানেজার

গুয়াহাটির খানাপাড়ার দ্য লোকালস ক্যাফে অ্যান্ড লাউঞ্জ-এ ঠিক কী ঘটেছিল এবং কীভাবে পরিস্থিত এতটা উত্তপ্ত হয়ে উঠল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মহিলার পরিচয় এখনও জানা যায়নি

গুয়াহাটির নাইটক্লাবে ভয়াবহ কাণ্ড, পোশাক খুলে মহিলাকে মারধরের অভিযোগ, আটক ম্যানেজার

Image: SNS

গুয়াহাটির একটি নাইটক্লাবে (Guwahati Night Club) মহিলাকে মারধরের অভিযোগ উঠল। মহিলার পোশাক খুলে তাঁকে মারধর করা অভিযোগ উঠেছে। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই মহিলাকে মেঝেতে পড়ে থাকতে দেখা গিয়েছে। আর কয়েক জন তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ ইতিমধ্যেই ক্লাবের (Guwahati Night Club) ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনার সময় উপস্থিক কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গুয়াহাটির খানাপাড়ার দ্য লোকালস ক্যাফে অ্যান্ড লাউঞ্জ-এ ঠিক কী ঘটেছিল এবং কীভাবে পরিস্থিত এতটা উত্তপ্ত হয়ে উঠল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মহিলার পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ১০ অক্টোবর যন্তর মন্তরে ফের বিক্ষোভের ডাক সিজেপির

ভাইরাল ভিডিও খতিয়ে দেখছে পুলিশ

ঘটনার একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা পোশাকহীন অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। দু’জন মহিলা, যাঁদের বাউন্সার বলে দাবি করা হচ্ছে, তাঁকে লাথি মারছেন। মহিলার আশপাশে কয়েক জন পুরুষকেও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ভিডিওতে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।

অন্য একটি ভিডিও-তে এক মহিলাকে তাঁকে সাহায্য করতে দেখা গিয়েছে। পুলিশ ভিডিওগুলি সংগ্রহ করে পরীক্ষা করছে। ঘটনার সময় নাইটক্লাবে উপস্থিত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভাইরাল ভিডিওটি দেখুন, যদিও এর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান:

চতুর্থ তলা থেকে নিচে নিয়ে যাওয়া হয়েছিল মহিলাকে

প্রাথমিক ভাবে পাওয়া তথ্য অনুসারে, ক্লাবের ভিতরেই ওই মহিলাকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাঁকে চতুর্থ তলা থেকে নিচের দিকে, সম্ভবত পার্কিং এলাকা বা বেসমেন্টের দিকে নিয়ে যাওয়া হয়। কেন তাঁকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই সময় ঠিক কী ঘটেছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ইস্ট গুয়াহাটির ডেপুটি কমিশনার অফ পুলিশ তাবু রাম পেগু জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য নাইটক্লাবের ম্যানেজারকে আটক করা হয়েছে। ঘটনার আগে ওই মহিলা এবং ক্লাবের বাউন্সারদের মধ্যে কোনও বচসা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: তেল আভিভগামী বিমানে হামলায় অভিযুক্ত কো-পাইলটের পরিচয় খতিয়ে দেখতে চলছে তদন্ত

নিরাপত্তারক্ষীর দাবিও খতিয়ে দেখছে পুলিশ

এক নিরাপত্তারক্ষীর দাবি, এক মহিলা বাউন্সার ওই মহিলার পোশাক নিয়ে আপত্তি জানিয়েছিলেন। এরপর দু’জনের মধ্যে বচসা হয় বলে তাঁর দাবি। ওই নিরাপত্তারক্ষীর বক্তব্য অনুযায়ী, পরে ওই মহিলা একটি বোতল দিয়ে বাউন্সারকে আঘাত করেছিলেন। তবে নিরাপত্তারক্ষীর দাবি এখন খতিয়ে দেখা হয়নি।

নাইটক্লাবের তরফে এখনও কোনও বিবৃতি দিয়ে কিছু জানানো হয়নি। এই ঘটনার সঙ্গে যুক্তি ব্যক্তিদের শনাক্ত করতে এবং পুরো ঘটনাক্রম খতিয়ে দেখতে আরও কর্মী ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ হতে পারে।

দেখুন: বক্সায় রাজ্যের প্রথম ব্যাঘ্র পুনর্বাসন কর্মসূচির সূচনা, মুক্তি পেল বিহার থেকে আনা ৩ বছরের বাঘিনী