মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের দিল্লিতে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি (CJP)। আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। দেশের তরুণ প্রজন্মকে ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সিজেপির কনভেনর অভিজিৎ দীপকে। তাঁর বক্তব্য, যাঁরা অবাধ, সুষ্ঠ ও স্বচ্ছ নির্বাচন চান, তাঁদের প্রত্যেকের এই আন্দোলনে সামিল হওয়া উচিত।
শুক্রবার গান্ধীজয়ন্তীতে মুম্বাইয়ের শিবাজি পার্কে জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান সিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর-এর নামে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। ওই কর্মসূচি থেকেই দিল্লি ‘চলো’-র ডাক দেন অভিজিৎ




