• facebook
  • twitter
  • youtube
Friday, 2 October, 2026

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা পাইলট স্মিত মচ্ছরের, মোদীকে কী বললেন ‘নায়ক’?

ফোনে প্রধানমন্ত্রীকে নিজের অভিজ্ঞতার কথা জানান স্মিত মচ্ছর। হামলার সময় কী তাঁকে সাহস জুগিয়েছিল, সেই কথাও জানান ভারতীয় পাইলট

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা পাইলট স্মিত মচ্ছরের, মোদীকে কী বললেন ‘নায়ক’?

Image: SNS

শুক্রবার ফ্লাইদুবাই বিমানের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের (Smit Machchhar) সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মাঝ আকাশে তাঁর উপর হামলা চালান তাঁরই সহ-পাইলট। গুরুতর আহত হয়েও তিনি বিমানকে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচান। মচ্ছরের (Smit Machchhar) সাহসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে শুভকামনাও জানান মোদী (Narendra Modi)।

আরও পড়ুন: ‘আমাকে বারবার মারছিল’, ককপিটে হামলার ঘটনার ভয়াবহ ভিডিও প্রকাশ্যে

ফোনে প্রধানমন্ত্রীকে নিজের অভিজ্ঞতার কথা জানান স্মিত মচ্ছর (Smit Machchhar)। হামলার সময় কী তাঁকে সাহস জুগিয়েছিল, সেই কথাও জানান ভারতীয় পাইলট (Smit Machchhar)। এর আগে বৃহস্পতিবার মচ্ছরের স্ত্রী এবং তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তাঁদের আস্বস্ত করে জানিয়েছিলেন, মচ্ছর (Smit Machchhar) এবং তাঁর পরিবারের পাশে থাকার জন্য ভারতীয় দূতাবাস ও কনস্যুলেট সবরকম সহযোগিতা করবে।

আরও পড়ুন: মাঝ আকাশে সহ-পাইলটের হামলার ঘটনায় ভারতীয় পাইলটের প্রশংসা মোদী, ট্রাম্প এবং নেতানিয়াহুর

এর আগে মচ্ছরকে (Smit Machchhar) ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। সমাজমাধ্যমে একটি পোস্টে তাঁর ‘অসীম সাহস’ এবং ‘বীরত্বের’ প্রশংসা করে প্রধানমন্ত্রী লিখেছিলেন গুরুতর বিপদের মুখেও মচ্ছর (Smit Machchhar) অন্যদের জীবন রক্ষায় সাহস দেখিয়েছেন। তাঁর সাহসিকতায় শতাধিক মানুষের জীবন রক্ষা পেয়েছে এবং বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ভারত ক্যাপ্টেন মচ্ছরকে (Smit Machchhar) নিয়ে গর্বিত বলেও জানান তিনি।

বুধবার মাঝ আকাশে সহ পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের (Smit Machchhar) উপর ছুরি দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থাতেও তিনি ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন। এর ফলে বিমানের ক্রু এবং যাত্রীরা হামলাকারীকে ধরে ফেলে এবং পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। সেই সঙ্গে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

দেখুন: