মাঝ আকাশে ককপিটের ভিতর সহ-পাইলটের আচমকা হামলায় গুরুতর জখম হয়েছিলেন ভারতীয়ি পাইলট স্মিত মচ্ছর। কিন্তু সেই অবস্থাতেও বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতছাড়া করেননি তিনি। ১৮০ জন যাত্রীকে নিয়ে শেষ পর্যন্ত নিরাপদে বিমান অবতরণ করান। তাঁর এই সাহসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার দুইবাই থেকে তেল আভিভগামী ফ্লাইট দুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানে ঘটনাটি ঘটে। বিমানে থাকা যাত্রীদের অধিকাংশই ছিলেন ইজরায়েলের নাগরিক। ৩৪ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত অবস্থায় ককপিটের মধ্যেই ছুরি দিয়ে স্মিতের উপর হামলা চালান তাঁর সহকারী পাইলট। হামলার পর বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে যায়। ককপিটে তখন রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন স্মিত।
গোলমালের খবর পেয়ে যাত্রী ও বিমানকর্মীরা ছুটে আসেন। যাত্রীদের মধ্যে থাকা কয়েক জন পাইলটও ককপিটে ঢুকে হামলাকারীকে ধরে ফেলেন। এরপর গুরুতর আহত অবস্থাতেও স্মিত বিমানটি চালান। সৌদি আরবেনর উত্তর-পশ্চিমে তাবুক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়। অভিযুক্ত সহ-পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: মাঝআকাশে তেল আভিভগামী বিমানে বিপদ সংকেত, ইজরায়েলে আতঙ্কের ছায়া




