• facebook
  • twitter
  • youtube
Thursday, 1 October, 2026

মাঝ আকাশে হামলার পর সাহসিকতারর জন্য প্রশংসিত ভারতীয় পাইলট, কে এই স্মিত মচ্ছর?

ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মচ্ছর বর্তমানে তাবুকের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। রিয়াধের ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল

মাঝ আকাশে হামলার পর সাহসিকতারর জন্য প্রশংসিত ভারতীয় পাইলট, কে এই স্মিত মচ্ছর?

Image: SNS

মাঝ আকাশে ককপিটের মধ্যেই হামলা। তারপরেও বিমানযাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থেকে সরে আসেননি এই ভারতীয় ক্যাপ্টেন। তিনি হলেন স্মিত মচ্ছর (Smit Machchhar)। তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের (Flydubai) বিমানের ককপিটে গুরুতর আহত হওয়ার পরও তিনি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিলেন বলে দাবি ইজরায়েলি কর্তাদের। স্মিত মচ্ছর (Smit Machchhar) ককপিটের দরজা খুলে দেন। ফলে অন্য বিমানকর্মী এবং যাত্রীরা ভিতরে ঢুকে অভিযুক্ত হামলাকারীকে ধরে ফেলে।

বুধবার হামলার ঘটনাটি ঘটে ফ্লাইদুবাইয়ের (Flydubai) এফজেড১০৭৩ বিমানে। বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। ককপিটে আচমকা হামলার ফলে বিমানটি বেশ কিছুটা নিচে নেমে যায়। পরে বোয়িং ৭৩৭ বিমানটিকে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই নিরাপদে অবতরণ করে বিমানটি।

ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মচ্ছর (Smit Machchhar) বর্তমানে তাবুকের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। রিয়াধের ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাঁর (Smit Machchhar) শারীরিক অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন: মাঝ আকাশে সহ-পাইলটের হামলার ঘটনায় ভারতীয় পাইলটের প্রশংসা মোদী, ট্রাম্প এবং নেতানিয়াহুর

ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে কী ঘটেছিল?

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আভিভের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বিমানটি উড়েছিল। মাঝপথে ককপিটের ভিতরে সহ-পাইলট তাঁকে(Smit Machchhar) ছুরি দিয়ে কোপান। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, স্মিতের (Smit Machchhar) সহ-পাইলট তাঁর উপর ছুরি দিয়ে হামলা চালায়। ইজরায়েলি আধিকারিকদের বক্তব্য, গুরুতর আহত অবস্থায় স্মিত (Smit Machchhar)ককপিটের দরজা খুলে দেন। এরফলে বিমানকর্মী ও যাত্রীর ককপিটে ঢুকে ওই পাইলটকে ধরে ফেলে পারে।

আরও পড়ুন: ফ্লাইদুবাই বিমানে ভারতীয় পাইলট আক্রান্ত, নেপথ্যে ইরান! তদন্তে নামতে চায় ইজরায়েলও

কে এই ক্যাপ্টেন স্মিত মচ্ছর?

ফ্লাইদুবাইয়ের বিমানে ঘটে যাওয়া এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় স্মিত মচ্ছর (Smit Machchhar)। বিমান চালানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। পেশাগত জীবনের একটা বড় সময় কেটেছে বোয়িং ৭৩৭ বিমান চালিয়েই।

২০২২ সালের জুনে ফ্লাইদুবাইয়ে ক্যাপ্টেন হিসেবে যোগ দেন স্মিত (Smit Machchhar)। তার আগে প্রায় ১১ বছর স্পাইসজেটে কাজ করেছেন তিনি। সেখানে সিনিয়র কমান্ডার এবং লাইন-ট্রেনিং ক্যাপ্টেন হিসেবে কাজ করেছেন। পরে দুবাইভিত্তিক বিমান সংস্থায় যোগ দেন।

বোয়িং ৭৩৭ বিমানে প্রায় ৯ হাজার ৭৫০ ঘণ্টা চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। স্পাইসজেটে ২০১১ সালে যোগ দেওয়ার পর অন্য পাইলটদের প্রশিক্ষণ এবং তাঁদেক দক্ষতা মূল্যায়নের কাজেও যুক্ত ছিলেন স্মিত (Smit Machchhar)।

তবে প্রথমে তিনি পাইলট হতে চাননি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, পরিবারের বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত পড়াশোনা করেছিলেন তিনি। পরে ম্যানেজমেন্ট নিয়ে পড়ার সময় একটি সেমিনারে গিয়ে বিমানের পাইলট হওয়ার আগ্রহ তৈরি হয়।

এরপর পাইলটের প্রশিক্ষণ নিতে নিউজিল্যান্ডে যান স্মিত (Smit Machchhar)। একটি পডকাস্টে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি (Smit Machchhar) বলেছিলেন, পাইলট প্রশিক্ষণে তাঁর প্রায় ১৬-১৭ লক্ষ টাকা খরচ হয়েছিল। প্রথম দিকে তাঁর মা এই পেশা নিয়ে আপত্তি জানিয়েছিলেন।  তবে তাঁর বাবা  কেরিয়ার বদলের তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানান। আজ তাঁর সাহসিকতার জন্যই এতগুলো মানুষের প্রাণ রক্ষা পেল।

দেখুন: সিউড়ির তৃণমূল অফিসে ঢুকে ভাঙচুর, অনুব্রতকে ঘিরে হুমকি, গ্রেপ্তার ৩