• facebook
  • twitter
  • youtube
Thursday, 1 October, 2026

আবার বসছে জনকল্যাণ শিবির, অন্নপূর্ণা-সহ নানা প্রকল্পে আবেদন করতে পারবেন নাগরিকরা

দুর্গাপুজোর আগে এমন উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দুর্গাপুজোর আগে আবেদন করা হলে তা মিলবে দুর্গাপুজোর পর। সুতরাং তখন

আবার বসছে জনকল্যাণ শিবির, অন্নপূর্ণা-সহ নানা প্রকল্পে আবেদন করতে পারবেন নাগরিকরা

Janakalyan Camp Photo-ANI

দুর্গাপুজোর আগেই রাজ্যে শুরু হচ্ছে জনকল্যাণ শিবির। আর তার জেরে বিপুল মানুষের উপকার হতে চলেছে। অনেকেরই অভিযোগ আছে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে। এবার তাদের সে সমস্যা আর থাকবে না বলেই মনে করা হচ্ছে। আবার বহু প্রকল্প চালুই হয়নি বলে দাবি বহু মানুষের। এবার সেইসব প্রকল্পেও আবেদন করার সুযোগ মিলবে। এমনকী অনেক প্রকল্প সম্পর্কে খোঁজ নিতেও পারবেন নাগরিকরা। সুতরাং ভুল ধারণা এবং না পাওয়া নিয়ে ক্ষোভ কেটে যাবে বলে মনে করা হচ্ছে।

দুর্গাপুজোর পর কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন হওয়ার কথা। সেখানে শুক্রবার অর্থাৎ ২ অক্টোবর থেকে কলকাতার ১৬টি বরো তথা রাজ্যের সমস্ত ব্লকে শুরু হচ্ছে তিনদিনের বিশেষ জনকল্যাণ শিবির বা ‘সেবা সেতু অভিযান’। এই জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষান ক্রেডিট কার্ড, পিএম কিষান স্বনিধি-সহ একাধিক কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক ২০টি প্রকল্পের সুবিধা মিলবে বলে সূত্রের খবর। তার জেরে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পে নতুন করে সাধারণ মানুষ আবেদনের সুযোগ পাবেন।

দুর্গাপুজোর আগে এমন উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দুর্গাপুজোর আগে আবেদন করা হলে তা মিলবে দুর্গাপুজোর পর। সুতরাং তখন মানুষের বিরাট উপকার হবে। কারণ উৎসবের আবহে মেতে উঠতে মানুষজন নানা খরচ করে থাকেন। তারপর দুর্গাপুজো মিটলেই হাত খালি হয়ে যায়। তখন এইসব প্রকল্প মানুষের উপকারে আসবে। আবার অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেলে আর্থিক সুবিধা হবে। সব দিক ভেবেই এই জনকল্যাণ শিবির করা হচ্ছে। রোজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিশেষ সেবা সেতু অভিযান চলবে। নানা প্রকল্পের ফর্ম নিয়ে পরিষেবা দিতে হাজির থাকবেন সরকারি অফিসাররা। একাধিক ব্যাঙ্কের পক্ষ থেকে কাউন্টার খোলা হবে। কলকাতায় দুটি ওয়ার্ড পিছু একটি করে এই সেবা সেতু অভিযানের বিশেষ সহায়তা শিবির খোলা হবে।

তাছাড়া পুরসভা নির্বাচনের প্রাক্কালে আরও নিবিড়ভাবে মানুষকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশেই এবারের এই বিশেষ সেবা সেতু অভিযান হচ্ছে। বিধায়কদের এই কাজে সাহায্য করতেও বলা হয়েছে। আর সরকারি প্রকল্পের কাউন্টারে ভিড় নিয়ন্ত্রণের জন্য তিনদিনই কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রত্যেকটি শিবিরে বাড়তি পুলিশের নিরাপত্তা দিতে লালবাজারকে বলা হয়েছে। তবে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ নিয়ে শিবিরে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন।