• facebook
  • twitter
  • youtube
Monday, 28 September, 2026

শরৎ এল রে: ‘নবপত্রিকা’ দেবী দুর্গার প্রতীকীরূপ

‘নবপত্রিকা’ শব্দের অর্থ নয়টি পত্র বা উদ্ভিদ। নয় ধরনের উদ্ভিদকে একত্র করে এই পত্রিকা তৈরি করা হয়। এগুলির প্রত্যেকটিই দেবী দুর্গার এক-একটি শক্তির প্রতীক

শরৎ এল রে: ‘নবপত্রিকা’ দেবী দুর্গার প্রতীকীরূপ

Image: IANS

দুর্গাপুজোর (Durga Puja) মণ্ডপে লালপাড় সাদা শাড়ি আর ঘোমটা দেওয়া একটি কলাগাছ দেখা যায়। আমরা তাকে ‘কলাবউ’ নামেই সবাই চিনে থাকি। অনেকে আবার এই কলাবউকে গণেশের স্ত্রী বলেও মনে করেন। তবে এই ধারণা সঠিক নয়। শাস্ত্রীয় মতে, গণেশের স্ত্রী হলেন রিদ্ধি ও সিদ্ধি। গণেশের পাশে কলাগাছ থাকলেও আসলে সেটি হল ‘নবপত্রিকা’। দেবী দুর্গারই প্রতীকী রূপ।

Image: IANS

‘নবপত্রিকা’ শব্দের অর্থ নয়টি পত্র বা উদ্ভিদ। নয় ধরনের উদ্ভিদকে একত্র করে এই পত্রিকা তৈরি করা হয়। এগুলির প্রত্যেকটিই দেবী দুর্গার (Durga Puja) এক-একটি শক্তির প্রতীক। নবপত্রিকায় থাকে কদলী বা রম্ভা (কলাগাছ) কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল) দাড়িম্ব (ডালিম), অশোক, মান এবং ধান।

একটি কলাগাছের সঙ্গে সাদা অপরাজিতা লতা দিয়ে বাকি আটটি উদ্ভিদকে বাঁধা হয়। এরপর তাকে লালপাড় সাদা শাড়ি পরিয়ে, ঘোমটা দিয়ে বধুর আদলে সাজানো হয়। সিঁদুর পরিয়ে নবপত্রিকাকে দুর্গা প্রতিমার ডান দিকে বসানো হয়।

আরও পড়ুন: শরৎ এল রে: লক্ষ্মী-সরস্বতী ও গণেশ-কার্তিক কি দুর্গারই সন্তান?

নয়টি উদ্ভিদ নয় দেবীর প্রতীক

কলাগাছ দেবী ব্রাহ্মণীর প্রতীক। কচুকে কল্পনা করা হয় দেবী কালিকারূপে। হরিদ্রা বা হলুদ হলে দেবী উমাররূপ। জয়ন্তীকে কল্পনা করা হয় দেবী কার্তিকীরূপে। দেবী শিবা হলে বিল্ব বা বেল। দেবী রক্তদন্তিকা হলে ডালিম। দেবী শোকরহিতা অধিষ্ঠান করেন অশোকগাছে। আর মান এবং ধানে বিরাজ করেন দেবী চামুণ্ডা ও দেবী লক্ষ্মী।

সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নান করানো হয়

সপ্তমীর সকালে শুরু হয় নবপত্রিকা বিশেষ আচার। পুরোহিত নবপত্রিকাকে নদী বা পুকুরে নিয়ে যান। পুরোহিতের সঙ্গে অন্যান্যরাও থাকেন। মহিলাদের উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মধ্যে নবপত্রিকা স্নান করানো হয়।

Image: IANS

আরও পড়ুন: শরৎ এল রে: রাবণকে বধ করতে পদ্মফুল সাহায্য করেছিল, জানুন কীভাবে

শাস্ত্র মতে, স্নানের পর নবপত্রিকাকে শাড়ি পরানো হয়। এরপর তাঁকে ফিরিয়ে আনা হয় পুজোমণ্ডপে (Durga Puja)। সেখানে একটি কাঠের সিংহাসনে মা দুর্গার  (Durga Puja) ডান দিকে নবপত্রিকাকে বসানো হয়। নবপত্রিকার প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্গাপুজোর (Durga Puja) মূল অনুষ্ঠানের প্রথাগত সূচনা হয়। এরপর দর্পণের মাধ্যমে দেবীর মহাস্নানের আচার সম্পন্ন করা হয়। পুজোর (Durga Puja) পরবর্তী দিনগুলিতেও প্রতিমায় থাকা অন্যান্য দেবদেবীর সঙ্গে নবপত্রিকারও নিয়ম মেনে পুজো চলে।

Image: IANS

নবপত্রিকা মণ্ডপে প্রবেশের আগে তাঁর সামনে দেবী চামুণ্ডার আবাহন ও পূজা (Durga Puja) করা হয়। নবপত্রিকার সঙ্গে যুক্ত অন্য আট দেবীর পৃথক আবাহন বা পূজা এই সময় করা হয় না। নয়টি উদ্ভিদের সমন্বয়ে গঠিত নবপত্রিকা আসলে প্রকৃতি, শক্তি এবং দেবী দুর্গার  (Durga Puja)এক প্রতীকীরূপ।

দেখুন: