টি-টোয়েন্টি সিরিজে ০-৩ হারের পর ওয়ান ডে সিরিজেও শুরুটা ভাল হয়নি শ্রীলঙ্কার (Sri Lanka)। প্রথম ওয়ান ডে-তে ৮৯ রানে হেরেছিল শ্রীলঙ্কা (Sri Lanka)। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল তারা। অধিনায়ক কুশল মেন্ডিসের (Kusal Mendisa) দুরন্ত শতরান এবং দুনিথ ওয়েলালাগের তিন উইকেটের দাপটে হেডিংলেতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ১-১ করল ভারতের প্রতিবেশীরা।
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ইংল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৫ রানেই আটকে যায়। রবিবার ওভালেই হবে সিরিজের ফয়সালা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কুশল (Kusal Mendisa)। শুরুতে পাথুম নিসঙ্কা ২৫ করে ফিরলেও দ্বিতীয় উইকেটে কামিন্দু মেন্ডিসের সঙ্গে ১৩৭ রানের জুটি গড়েন শ্রীলঙ্কার অধিনায়ক। কামিন্দু করেন ৫৪ রান।
আরও পড়ুন: রো-কো জুটি ফের একসঙ্গে নেটে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে জমজমাট প্রস্তুতি
এর পর একাই ইনিংসের হাল ধরেন কুশল (Kusal Mendisa)। ৮২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১৪টি চার ও তিনটি ছক্কায় ১২১ রান করেন। ইংল্যান্ডের মাটিতে ২০১৯ বিশ্বকাপের পর তিনিই প্রথম শ্রীলঙ্কান ব্যাটার, যিনি এক দিনের ক্রিকেটে শতরান করলেন। পভন রথনায়েকে করেন ৪৮। শেষ ১০ ওভারে ৮৪ রান তুলে ৩২১-এ পৌঁছে যায় শ্রীলঙ্কা।

ম্যাচের সেরা কুশল (Kusal Mendisa) বলেন, ‘জিততে পেরে এবং শতরান করতে পেরে খুবই খুশি। দলের পারফরম্যান্সও খুব ভাল হয়েছে’। কামিন্দুর প্রশংসাও করেন তিনি। তাঁর কথায়, কামিন্দু তাঁকে দারুণ ভাবে সাহায্য করেন এবং তাঁরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী স্বাভাবিক ক্রিকেট খেলেন।
৩২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে মনে হচ্ছিল, ম্যাচটা সহজেই জিতে যাবে ইংল্যান্ড। বেন ডাকেট এবং টম ব্যান্টন মিলে মাত্র ২০ ওভারে ১৪৩ রান তুলে ফেলেন। ডাকেট করেন ৬৭, ব্যান্টন ৭৩।
আরও পড়ুন: কাবাডিতে জোড়া সোনার হাতছানি, এশিয়ান গেমসের ফাইনালে ভারতের দুই দলই
কিন্তু এর পর থেকেই ম্যাচের মোড় ঘোরাতে শুরু করেন ওয়েলালাগে। প্রথমে ডাকেটকে বোল্ড করেন তিনি। পরের ওভারে ব্যান্টনকে স্টাম্পড করান। তার পর ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুককে এলবিডব্লিউ করে দেন। মাত্র ১৪ রান যোগ করতেই ১৪৩-০ থেকে ইংল্যান্ড হয়ে যায় ১৫৭-৩। ওয়েলালাগে শেষ পর্যন্ত ৪৯ রানে তিন উইকেট নেন।
এর পর জস বাটলার পাল্টা আক্রমণ শুরু করেন। জো রুটের সঙ্গে জুটি বেঁধে ইংল্যান্ডকে ফের জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন তিনি। বাটলার ৩৬ বলে হাফ সেঞ্চুরিও করেন। কিন্তু হ্যামস্ট্রিংয়ে টান লাগায় ৬৭ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
ফিরে এসে আবার ব্যাট করেন বাটলার। কিন্তু তখন শ্রীলঙ্কার (Sri Lanka) বোলাররা পুরনো বলে রিভার্স সুইং কাজে লাগিয়ে রান আটকে দেন। উইল জ্যাকস ৫২ রান করে ফিরলে শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৯ রান। বাটলারও ৬৯ রানে আউট হয়ে যান। শেষ পর্যন্ত ৩০৫-৯-এ থামে ইংল্যান্ডের ইনিংস।
ফলে ১৬ রানের জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজে ০-৩ হারের পর এই জয় নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাস বাড়াবে। এখন নজর রবিবার ওভালে সিরিজ-নির্ধারক ম্যাচে।
দেখুন:




