ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে পর্যন্ত ম্যাচের ফল ছিল ১-১। উরুগুয়ে (Uruguay) তখন জাপানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কিন্তু শেষ মুহূর্তে পর পর দু’টি গোল করে ম্যাচটা প্রায় ছিনতাই করে নিল জাপান (Japan)। মিয়াগির কিউঅ্যান্ডএ স্টেডিয়ামে উরুগুয়েকে (Uruguay) ৩-১ গোলে হারাল তারা।
কয়েক দিন পরেই ভারতে এসে পৌঁছবে উরুগুয়ে (Uruguay) দল, খেলবে ভারতের জাতীয় দলের বিরুদ্ধে। তার আগে এই অপ্রত্যাশিত ফল যে দিয়েগো ফোরলানের দলকে বড়সড় ধাক্কা দিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই।
বৃহস্পতিবার রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেছিল জাপান (Japan)। ১১ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন কুরিউ মাতসুকি। জাপানের (Japan) দ্রুত আক্রমণের সামনে তখন বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছিল উরুগুয়ের রক্ষণ।
তবে গোল খেয়ে ভেঙে পড়েনি উরুগুয়ে (Uruguay)। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে দিয়েগো ফোরলানের দল। ৪২ মিনিটে সেই চাপেরই ফল পায় তারা। ম্যাক্সিমিলিয়ানো আরাউহো গোল করে উরুগুয়েকে সমতায় ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১-এ।
⚠️🇯🇵🇺🇾 JAPÓN LE METIÓ DOS GOLES A URUGUAY DESPUÉS DE LOS 90 Y TERMINÓ GANANDO 3-1 EN EL DEBUT DE FORLÁN. pic.twitter.com/PGpFiPrVG5 https://t.co/SUZCNFouR9
— Ataque Futbolero (@AtaqueFutbolero) September 24, 2026
দ্বিতীয়ার্ধে দুই দলই সুযোগ তৈরি করলেও দীর্ঘ সময় গোলের দেখা মেলেনি। জাপানের (Japan) হয়ে মাঠে নামেন লিডস ইউনাইটেডের মিডফিল্ডার আও তানাকাও। ৭৭ মিনিটে কাইশু সানোর পরিবর্তে তাঁকে নামান কোচ হাজিমে মোরিয়াসু। জাপানের (Japan) হয়ে ৪৪তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন তানাকা। সময় যত গড়ায়, ম্যাচের উত্তেজনাও তত চরমে ওঠে। মনে হচ্ছিল ১-১ স্কোরেই হয়তো শেষ হবে ম্যাচ। কিন্তু ৯০ মিনিট পার হওয়ার পর আচমকাই বদলে যায় ছবিটা।
৯২ মিনিটে কেন্তো শিওগাই গোল করে জাপানকে (Japan) ফের এগিয়ে দেন। উরুগুয়ের (Uruguay) রক্ষণ তখন কার্যত দিশাহারা। ম্যাচে ফেরার শেষ চেষ্টা করার আগেই আরও একটি ধাক্কা। সংযুক্ত সময়ে, ৯৬ মিনিটে আয়াসে উয়েদা জাপানের (Japan) তৃতীয় গোলটি করেন। ফলে ১-১ থেকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে স্কোর হয়ে যায় ৩-১। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে জাপান।
উরুগুয়ের (Uruguay) নতুন অন্তর্বর্তী কোচ দিয়েগো ফোরলানের প্রথম ম্যাচেই হার। তবে উরুগুয়ের (Uruguay) সংবাদমাধ্যমের মতে, ১-৩ ফলাফল ম্যাচের আসল ছবিটা পুরোপুরি তুলে ধরে না। দীর্ঘ সময় দু’দলের লড়াই ছিল সমানে সমানে, কিন্তু শেষ মুহূর্তে জাপানের (Japan) আকস্মিক আক্রমণই পার্থক্য গড়ে দেয়। এর পরে উরুগুয়ে (Uruguay) খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে, সোমবার। এশিয়ার দুই সেরা ফুটবল শক্তির বিরুদ্ধে খেলার পর তারা ভারতে আসবে।
দেখুন: ‘এমন ব্যবস্থা গোটা ভারতে কোথাও নেই’, আদানি হাসপাতাল নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর




