যোগ্যতা পর্বে তৃতীয় (Asian Games) । তাই ফাইনালে মনু ভাকেরকে (Manu Bhaker) ঘিরে পদকের স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হল না। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে ১৮১.১ পয়েন্ট নিয়ে পঞ্চম হলেন ভারতের জোড়া অলিম্পিক পদকজয়ী। যোগ্যতা পর্বে ৫৭৯ পয়েন্ট তুলে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মনু (Manu Bhaker)। কিন্তু মূল লড়াইয়ে প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারলেন না।
প্যারিস অলিম্পিকে এই ইভেন্টেই ব্যক্তিগত ব্রোঞ্জ জিতেছিলেন মনু (Manu Bhaker)। মিক্সড টিম ইভেন্টেও এসেছিল ব্রোঞ্জ। ফলে এশিয়ান গেমসে (Asian Games) তাঁর (Manu Bhaker) কাছ থেকে পদকের প্রত্যাশা ছিল স্বাভাবিক। কিন্তু নাগোয়ায় ১০ মিটার এয়ার পিস্তলেই আপাতত থামতে হল তাঁকে (Manu Bhaker)।
তবে মনুর (Manu Bhaker) সামনে এখনও সুযোগ রয়েছে। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে নামবেন তিনি। এই ইভেন্টে মনুই (Manu Bhaker) বর্তমান এশিয়ান গেমস (Asian Games) চ্যাম্পিয়ন। ফলে ১০ মিটারে পদক হাতছাড়া হলেও তাঁর (Manu Bhaker) এশিয়ান গেমস (Asian Games) অভিযান এখনও শেষ হয়নি।
ব্যক্তিগত বিভাগে অন্য দুই ভারতীয় শুটার অবশ্য ফাইনালে উঠতে পারেননি। ইশা সিং যোগ্যতা পর্বে ৫৭২ পয়েন্ট নিয়ে ১৫তম হন। সুরুচি সিং ৫৬৮ পয়েন্ট নিয়ে শেষ করেন ২৬তম স্থানে।
আর দলগত বিভাগে আরও একটু কাছাকাছি গিয়েও পদক হারায় ভারত। ভারত ও ভিয়েতনাম—দু’দলেরই মোট স্কোর ছিল ১৭১৯। কিন্তু ‘ইনার ১০’-এর সংখ্যা কম হওয়ায় ভারতকে চতুর্থ স্থানে থাকতে হয়। অর্থাৎ ব্যবধানটা এতটাই সূক্ষ্ম যে মোট স্কোরে দুই দল সমান থেকেও পদক গেল ভিয়েতনামের হাতে।
নাগোয়ায় শুটিংয়ে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে চারটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ, মোট সাতটি পদক। বুধবার মহিলাদের স্কিট দলগত বিভাগে রাইজা ধিল্লন, মহেশ্বরী চৌহান এবং পরিনাজ ধালিওয়াল মোট ৩৩১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন।
স্কিট ইভেন্টে প্রত্যেক শুটারের সর্বোচ্চ ১২৫ পয়েন্ট পাওয়ার সুযোগ থাকে। পরিনাজ এবং রাইজা দু’জনেই সম্ভাব্য ১২৫-এর মধ্যে ১১১ পয়েন্ট করে সংগ্রহ করেন। মহেশ্বরী পান ১০৯ পয়েন্ট। তিন জনের সম্মিলিত স্কোর ৩৩১ হওয়ায় পোডিয়ামে জায়গা করে নেয় ভারত।
কিন্তু সোনা অধরাই রয়ে গিয়েছে। মনু ভাকেরের (Manu Bhaker) হাতেও বুধবার সেই সোনার পদক উঠল না। তবে ১০ মিটারের হতাশা ভুলে এখন নজর ২৫ মিটারে। কারণ এই ইভেন্টেই মনু ভাকেরকে (Manu Bhaker) ঘিরে ফের পদকের প্রত্যাশা থাকবে ভারতের।
দেখুন:




